ইউপি নির্বাচনে খুলনা-বরিশালে তৃতীয় ধাপের আ.লীগের প্রার্থী হলেন যারা
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Saturday, 23 October, 2021, 4:33 PM
ইউপি নির্বাচনে খুলনা-বরিশালে তৃতীয় ধাপের আ.লীগের প্রার্থী হলেন যারা
খুলনা ও বরিশাল বিভাগে তৃতীয় ধাপের ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে প্রার্থী ঘোষণা করেছে ক্ষমতাসীন দল আওয়ামী লীগ।
শুক্রবার (২২ অক্টোবর) বিকেল ৪টায় প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে শেখ হাসিনার সভাপতিত্বে আওয়ামী লীগের স্থানীয় সরকার জনপ্রতিনিধি মনোনয়ন বোর্ডের সভায় নৌকা প্রতীকের চেয়ারম্যান প্রার্থীদের নামের তালিকা চূড়ান্ত করা হয়।
সভার সিদ্ধান্ত অনুযায়ী তৃতীয় ধাপের খুলনা ও বরিশাল বিভাগের ইউনিয়ন পরিষদ নির্বাচনে মনোনীত প্রার্থীদের নামের তালিকা —
খুলনা বিভাগ >>
খুলনা বিভাগের মেহেরপুর জেলার সদর উপজেলার কুতুবপুর ইউনিয়নে আওয়ামী লীগ মনোনীত চেয়ারম্যান প্রার্থী মো. ইদ্রিস আলী এবং বুড়িপোতায় মো. শাহ্ জামান। গাংনী উপজেলার কাজীপুর ইউনিয়নে মো. রেজাউল হক, ষোলটাকায় মো. দেলবার হোসেন, ধানখোলায় মো. আব্দুর রাজ্জাক এবং রায়পুরে মো. গোলাম সাক লায়েন।
নড়াইলের কালিয়া উপজেলার বাবরা হাচলা ইউনিয়নে তারা মিয়া সরদার, পুরুলিয়ায় এস এম হারুনার রশীদ, হামিদপুরে পলি বেগম, সালামাবাদে শামীম আহম্মেদ, চাচুড়িতে মো. সিরাজুল ইসলাম হিরক, ইলায়াছাবাদে ফিরোজ মল্লিক, মাউলীতে রোজী হক, খাশিয়ালে মোসা. হালিমা বেগম, জয়নগরে মুন্সী আনোয়ার হোসেন, কলাবাড়িয়ায় তালুকদার রবিউল হাসান, বাঐসোনায় শাহ মো. ফোরকান মোল্যা এবং পহরডাঙ্গায় নির্মল বিশ্বাস।
খুলনা জেলার তেরখাদা উপজেলার আজগড়া ইউনিয়নে কৃষ্ণ মেনন রায়, বারাসাতে কে এম আলমগীর হোসেন, সাচিয়াদাহে মো. বুলবুল আহমেদ, তেরখাদায় এফ, এম অহিদুজ্জামান,ছাগলাদাহে আ. শুকুর শেখ, মধুপুরে মো. মোহসিন এবং জেলার রূপসা উপজেলার ঘাটভোট ইউনিয়নে সাধন অধিকারী।
সাতক্ষীরার দেবহাটা উপজেলার কুলিয়া ইউনিয়নে মো. আসাদুল ইসলাম, পারুলিয়ায় মো. সাইফুল ইসলাম, সখিপুরে শেখ ফারুক হোসেন, নওয়াপাড়ায় মো. আলমগীর হোসেন, দেবহাটায় আলী মোর্তজা মো. আনোয়ারুল হক। কালিগঞ্জ উপজেলার কৃষ্ণনগরে শ্যামলী অধিকারী, বিষ্ণুপুরে শেখ রিয়াজ উদ্দীন, চাম্পাফুলে মো. মোজাম্মেল হক, দক্ষিণশ্রীপুরে গোবিন্দ চন্দ্র মন্ডল, কুশুলিয়ায় শেখ আবুল কাশেম মোহাম্মদ আব্দুল্লাহ, নলতায় মো. আবুল হোসেন, তারালীতে মো. এনামুল হোসেন,ভাড়াশিমলায় মো. আবুল হোসেন, মথুরেশপুর ফিরোজ আহমেদ, ধলবাড়িয়ায় গাজী শওকাত হোসেন, রতনপুরে এম, আলীম আল রাজী এবং মৌতলায় মো. রুহুল আমিন।
বরিশাল বিভাগ >>
বরিশাল বিভাগের বরগুনা জেলার পাথরঘাটা উপজেলার রায়হানপুর ইউনিয়ন পরিষদে আওয়ামী লীগ মনোনীত চেয়ারম্যান প্রার্থী মো. মইনুল ইসলাম, নাচনাপাড়ায় মো. ফরিদ মিয়া, চরদুয়ানীতে ম. আবদুর রহমান এবং পাথরঘাটায় মো. আলমগীর হোসেন। পটুয়াখালীর মির্জাগঞ্জ উপজেলার মাধবখালী ইউনিয়নে কাজী মো. মিজানুর রহমান, মির্জাগঞ্জে মো. মনিরুল হক, আমড়াগাছিয়ায় সুলতান আহমেদ, দেউলিসুবিদখালীতে মোহাম্মাদ আনোয়ার হোসেন খান, কাকড়াবুনিয়ায় মো. মাহাবুব আলম (স্বপন) এবং মজিদবাড়ীয়ায় মো. গোলাম সরওয়ার কিচলু।
ভোলার চরফ্যাশন উপজেলার অধ্যক্ষ নজরুল নগর ইউনিয়নে মোহাম্মদ রুহুল আমিন হাওলাদার,ঢালচরে আবদুছ সালাম হাওরাদার, আবুবকরপুরে মো. সিরাজ জমদার, আব্দুল্লাহপুরে মোহাম্মদ আলে এমরান, ওসমানগঞ্জে আশরাফুল আলম, চর মানিকায় শফিউল্যাহ হাওলাদার, রসুলপুরে মো. জহিরুল ইসলাম পন্ডিত এবং চর কুকরীমুকরীতে আবুল হাসেম।
বরিশালের উজিরপুর উপজেলার হারতা ইউনিয়নে অমল মল্লিক, বামরাইলে মো. ইউছুব হাওলাদার,গুঠিয়ায় আবদুস সাত্তার মোল্লা, বাবুগঞ্জ উপজেলার রহমতপুর ইউনিয়নে মুহাম্মদ আক্তার-উজ-জামান এবং বাটামারায় মো. সালাহ উদ্দিন।