ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শনিবার ২৭ জুন ২০২৬ ১৩ আষাঢ় ১৪৩৩
ডায়াবেটিসে হৃদ্‌রোগের ঝুঁকি এড়াতে রক্তে শর্করার মাত্রা কত থাকা উচিত
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Friday, 22 October, 2021, 10:20 AM

ডায়াবেটিসে হৃদ্‌রোগের ঝুঁকি এড়াতে রক্তে শর্করার মাত্রা কত থাকা উচিত

ডায়াবেটিসে হৃদ্‌রোগের ঝুঁকি এড়াতে রক্তে শর্করার মাত্রা কত থাকা উচিত

ডায়াবেটিসে ভুগছেন! একবার হৃদ্‌রোগে আক্রান্তও হয়েছেন? এমন অবস্থায় আবারো হৃদ্‌রোগের আশঙ্কা থেকেই যায়। তাই সাম্প্রতিক গবেষণা বলছে, রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণে থাকলে এড়ানো যাবে হৃদ্‌রোগ বা স্ট্রোকের ঝুঁকি। রক্তে শর্করার মাত্রা কত হলে, তা একজন ডায়াবেটিসে আক্রান্ত রোগীর পক্ষে নিরাপদ?

বিশেষজ্ঞদের মতে, রক্তে ৫.৭ শতাংশ শর্করা থাকলে তা স্বাভাবিক। আর মাত্রাটি ৬.৫ শতাংশের বেশি হয়ে যাওয়া মানেই তারা ডায়াবেটিসে আক্রান্ত।

সমীক্ষা বলছে, পরিমাণটা ৬.৫ শতাংশের নিচে। এ সমীক্ষাটির সময়ে ৭০ বছরের ওপর যে সব ব্যক্তির রক্তে শর্করার নমুনা সংগ্রহ করা হয়েছিল, তারা প্রত্যেকেই একবার অন্তত স্ট্রোকে আক্রান্ত। আসলে বিশেষজ্ঞদের মতে, রক্তে ৫.৭ শতাংশ শর্করা থাকলে তা স্বাভাবিক। আর মাত্রাটি ৬.৫ শতাংশের বেশি হয়ে যাওয়া মানেই তারা ডায়াবেটিসে আক্রান্ত।

সমীক্ষার প্রত্যেক বয়স্কদের ক্ষেত্রেই শর্করার মাত্রা ছিল গড়ে ৭.৫ শতাংশ। গবেষকদের মতে, রক্তে শর্করার মাত্রা ৭.০ শতাংশের বেশি হলেই হৃদ্‌রোগ, স্ট্রোকের ঝুঁকি বাড়ে। একবার স্ট্রোক বা হৃদ্‌রোগ হয়ে গেলে তাই যে কোনও উপায়ে রক্তে শর্করার মাত্রা ৬.৫ শতাংশর নিচে রাখার চেষ্টা করা উচিত। তা হলে হৃদ্‌রোগের ঝুঁকি কম থাকে।


পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status