ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বৃহস্পতিবার ২৫ জুন ২০২৬ ১১ আষাঢ় ১৪৩৩
সাতক্ষীরায় যাত্রীবাহী বাস খাদে নিহত ১
ফারুক রহমান, সাতক্ষীরা
প্রকাশ: Thursday, 21 October, 2021, 6:15 PM

সাতক্ষীরায় যাত্রীবাহী বাস খাদে নিহত ১

সাতক্ষীরায় যাত্রীবাহী বাস খাদে নিহত ১

সাতক্ষীরার পাটকেলঘাটায় যাত্রীবাহী বাস খাদে পড়ে সুপারভাইজাররানা সরদার (৩০) নিহত হয়েছেন। এ সময় আহত হয় অন্তত ১০ জন। বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টার সময় খুলনাগামী যাত্রীবাহী বাস পাটকেলঘাটা থানার শাকদহ নামক স্থানে নিয়ন্ত্রণ হারিয়ে পার্শ্ববর্তী খাদে পড়ে যায়।


নিহত সুপারভাইজার সদর উপজেলার ধুলিহর গ্রামের আব্দুস সালাম সরদারে ছেলে রানা সরদার।  আহতরা হলেন, সাতক্ষীরার তলুইগাছা গ্রামের মতলেব সর্দারের ছেলে সাজ্জাদ সরদার (৫০), শ্যামনগর উপজেলার আব্দুল বারীর ছেলে ফরহাদুজ্জামান (২৪), ডুমুরিয়া উপজেলার শান্তিনগর গ্রামের বদরউদ্দিনের ছলে নওশের আলী (৭৫), চুকনগর গ্রামের সিরাজ সরদারের ছেলে আল আমিন (২৮) ও রনিজৎ কর্মকার (৪০)। আহত ৫ জনকে উদ্ধার করে পাটকেলঘাটা পপুলার ক্লিনিকে ভর্তি করা হয়।


পাটকেলঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তানাজমুল হুদা নিহতের বিষয়টি নিশ্চিত করে বলেন, একজন নিহত ও ১০ জন আহত হয়েছে। আহতদের বিভিন্ন ক্লিনিকে ভর্তি করা হয়েছে।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status