ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বৃহস্পতিবার ২৫ জুন ২০২৬ ১১ আষাঢ় ১৪৩৩
বয়স ১ বছর, উপার্জন ৮৫ হাজার টাকা
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Thursday, 21 October, 2021, 6:24 PM

বয়স ১ বছর, উপার্জন ৮৫ হাজার টাকা

বয়স ১ বছর, উপার্জন ৮৫ হাজার টাকা

যুক্তরাষ্ট্রের এক শিশুর বয়স মাত্র এক বছর। ইতোমধ্যে সে উপার্জন করেছে এক হাজার ডলার, বাংলাদেশি মুদ্রায় যা প্রায় ৮৫ হাজার ৪০৭ টাকা। ইতোমধ্যে শিশুটি বিমানে চড়েছে ৪৫ বার, ঘুরেছে দেশটির ১৬টি প্রদেশ। অবাক হওয়ার মতো বিষয় হলেও শিশুটিই এখন পৃথিবীর কনিষ্ঠতম ‘পর্যটন উৎসাহী’। ইনস্টাগ্রামে ‘বেবি ব্রিগস’ নামে তার একটি অ্যাকাউন্ট রয়েছে।

২০২০ সালের ১৪ অক্টোবর জন্ম নেয় শিশুটি। ইনস্টাগ্রামে তার অনুসারী সংখ্যা ৩০ হাজার।

শিশুটির মা একজন ট্রাভেল ব্লগার। ২০২০ সালে তিনি মা হন।নিজের সন্তানের ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট খোলার বিষয়ে তিনি বলেন, ‘আমি একটা সময়ের পর বাচ্চাদের ঘুরে বেড়ানোর বিষয়ে ইনস্টাগ্রামে একাধিক ব্লগ খুঁজতে থাকি। একটিও পাইনি। তারপরেই মজা করে একটি ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট তৈরি করি। সন্তানের সঙ্গে বেড়ানোর মজা ভাগ করে নিতে শুরু করি সাধারণ মানুষের সঙ্গে।’

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status