ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বৃহস্পতিবার ২৫ জুন ২০২৬ ১১ আষাঢ় ১৪৩৩
প্রধানমন্ত্রীর প্রশ্নের জবাব দিলেন ফখরুল
নতুন সময় প্রতিনিধি
প্রকাশ: Tuesday, 5 October, 2021, 7:25 PM

প্রধানমন্ত্রীর প্রশ্নের জবাব দিলেন ফখরুল

প্রধানমন্ত্রীর প্রশ্নের জবাব দিলেন ফখরুল

কারা, কেন, কী কারণে, কোন সুখের স্বপ্নে, কোন আশায় বিএনপিকে ভোট দেবে? প্রধানমন্ত্রী শেখ হাসিনার করা এমন প্রশ্নের জবাব দিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম। তিনি বলেছেন, আওয়ামী লীগের হাত থেকে বাঁচার জন্য জনগণ বিএনপিকে ভোট দেবে। দেশের মানুষ শাসক দলের ওপর অতিষ্ঠ হয়ে গেছে। তাই তারা বিএনপিকে ভোট দেবে।

আজ মঙ্গলবার সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রীর প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে এ সংবাদ সম্মেলন হয়।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা গতকাল সোমবার এক সংবাদ সম্মেলনে বলেন, ‘দেশের মানুষ বিএনপির সময়ে কী পেয়েছে আর আওয়ামী লীগের সময়ে কী পেয়েছে, সেটির তুলনা করতে হবে। জনগণ কাকে ভোট দেবে, আওয়ামী লীগের বাইরে আর কে আছে? তিনি বলেন, কারা, কেন, কী কারণে, কোন সুখের স্বপ্নে, কোন আশায় বিএনপিকে ভোট দেবে?’

জাতিসংঘ সাধারণ পরিষদের ৭৬তম অধিবেশনে অংশগ্রহণ ও সফর নিয়ে গতকাল গণভবনে সংবাদ সম্মেলনে এসব কথা বলেন শেখ হাসিনা। তিনি সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবও দেন। প্রধানমন্ত্রী বলেন, ‘বিএনপি জানে নির্বাচনে তারা জিততে পারবে না। জেতার সম্ভাবনা নেই বলেই বিএনপি নির্বাচনকে বিতর্কিত করছে, মানুষের মধ্যে দ্বিধা সৃষ্টির চেষ্টা করছে।’

গতকালের সেই সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রীর দেওয়া বক্তব্যের জবাব দিতেই আজ বিএনপি মহাসচিবের এই সংবাদ সম্মেলন। বিএনপি এটাকে বলেছে, শেখ হাসিনার সংবাদ সম্মেলনে বিএনপিকে নিয়ে করা মিথ্যাচারের অনানুষ্ঠানিক প্রতিক্রিয়া।

মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, ‘১০ টাকা কেজির চাল খাওয়াবেন বলে তারা ক্ষমতায় এসেছিলেন। এখন ৭০ টাকা কেজির চাল। ফলে মানুষ অতিষ্ঠ হয়ে গেছে। তারা বিনা পয়সায় সার দেবেন বলে প্রতিশ্রুতি দিয়েছিলেন। তা দেননি। মানুষ কর্মসংস্থানের নিশ্চয়তার জন্য বিএনপিকে ভোট দেবে।’

নির্বাচন কমিশন গঠন নিয়ে মির্জা ফখরুলের বক্তব্য ছিল, যে কোনো নির্বাচন কমিশন হোক, নির্বাচনকালে নিরপেক্ষ সরকার না থাকলে নির্বাচন অবাধ, নিরপেক্ষ ও সুষ্ঠু হয় না। এটা আমার মুখের কথা নয়। এটা আগেও অনেকে বলেছেন।

মির্জা ফখরুল বলেন, ‘নির্বাচন কমিশন যদি ভালোও হয়, সরকার তাদের সঙ্গে সহযোগিতা না করলে নির্বাচন সুষ্ঠু হবে না। এর আগেও সার্চ কমিটি দিয়ে কমিশন গঠন করা হয়েছে। সার্চ কমিটির নামে নিজস্ব লোক দিয়ে কমিশন গঠন করা হয়। সার্চ কমিটি একটি ধোঁকা।’

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status