ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বৃহস্পতিবার ২৫ জুন ২০২৬ ১১ আষাঢ় ১৪৩৩
মিরপুর থেকে নিখোঁজ সেই ৪ শিশুর সবাই উদ্ধার
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Tuesday, 5 October, 2021, 2:21 PM

মিরপুর থেকে নিখোঁজ সেই ৪ শিশুর সবাই উদ্ধার

মিরপুর থেকে নিখোঁজ সেই ৪ শিশুর সবাই উদ্ধার

রাজধানীর মিরপুর থানা এলাকা থেকে নিখোঁজ হওয়া ৪ শিশুর সবাইকে উদ্ধার করেছে মহানগর গোয়েন্দা (ডিবি) ও পুলিশের যৌথ টিম। উদ্ধার হওয়া শিশুরা  হলো- জাকিয়া, রোদসী স্টেলা, জামিয়া ও মেরিনা।

আজ মঙ্গলবার দুপুরে মিরপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, সোমবার রাতে নেত্রকোণা এবং ঢাকার সদরঘাট এলাকা থেকে উদ্ধার করা হয় তাদের।

পুলিশ জানায়, উদ্ধার হওয়া শিশুর মধ্যে দুইজন নিখোঁজ হয় ২৯ সেপ্টেম্বর ও অন্য দুইজন নিখোঁজ হন ৩ অক্টোবর। ২৯ সেপ্টেম্বর আনসার ক্যাম্প বিহারী এলাকা থেকে নিখোঁজ হন জাকিয়া ও জামিয়া পল্লবী। তারা বাসা থেকে কলম কিনতে বের হয়েছিল।

এছাড়াও ৩ অক্টোবর মিরপুরের জনতা হাউজিংয়ের একটি বাসা থেকে নিখোঁজ হন রোদসী স্টেলা ও মেরিনা।

নিখোঁজ শিশুদের কোথায় কীভাবে নেওয়া হয়েছিল তারা কীভাবে নিখোঁজ হয়ে ছিলেন এসব জানার চেষ্টা চলছে বলেও জানিয়েছেন পুলিশ।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status