ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শুক্রবার ১২ জুন ২০২৬ ২৯ জ্যৈষ্ঠ ১৪৩৩
বিজ্ঞাপনসহ বিদেশি চ্যানেলের সম্প্রচার বাংলাদেশে বন্ধ
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Friday, 1 October, 2021, 1:17 PM

বিজ্ঞাপনসহ বিদেশি চ্যানেলের সম্প্রচার বাংলাদেশে বন্ধ

বিজ্ঞাপনসহ বিদেশি চ্যানেলের সম্প্রচার বাংলাদেশে বন্ধ

বিজ্ঞাপনসহ অনুষ্ঠান প্রচার করে—এমন বিদেশি চ্যানেলের সম্প্রচার বাংলাদেশ বন্ধ রয়েছে।

আজ শুক্রবার থেকে বাংলাদেশে এই চ্যানেলগুলোর সম্প্রচার বন্ধ রেখেছে ক্যাবল অপারেটরা।

সরকারের সিদ্ধান্ত অনুযায়ী, যেসব বিদেশি চ্যানেলে বিজ্ঞাপনসহ অনুষ্ঠান প্রচার করা হয়, সেগুলো বাংলাদেশে দেখানো যাবে না।

ক্যাবল অপারেটরা বলছেন, বিজ্ঞাপনসহ অনুষ্ঠান প্রচার করে—এমন বিদেশি চ্যানেলগুলো থেকে বিজ্ঞাপন কেটে বাদ দিয়ে সম্প্রচার করা সম্ভব না। এ কারণে তাঁরা চ্যানেলগুলো দেখানোই বাদ দিয়ে দিয়েছেন।

ক্যাবল অপারেটরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (কোয়াব) প্রতিষ্ঠাতা সভাপতি এস এম আনোয়ার পারভেজ বলেন, অনেকে মনে করছেন, কেবল অপারেটরা বুঝি কোনো কারণে বিদেশি চ্যানেলগুলোর সম্প্রচার বন্ধ রেখেছে। কিন্তু বিষয়টি হলো, সরকারি নির্দেশনা অনুযায়ী, বিজ্ঞাপনসহ অনুষ্ঠান প্রচার করে—এমন বিদেশি চ্যানেল বাংলাদেশে দেখানো যাব না। তাই তা তাঁরা দেখানো বন্ধ রেখেছেন।

আনোয়ার পারভেজ জানান, সরকার পরবর্তীতে নতুন কোনো নির্দেশনা দিলে বা পদক্ষেপ নিলে, তাঁরা সে অনুযায়ী ব্যবস্থা নেবেন।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status