ই-পেপার সোমবার ● ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
রোববার ● ১৮ অক্টোবর ২০২৬ ● ২ কার্তিক ১৪৩৩
আইফেল টাওয়ারে রশিতে ৬০০ মিটার হাঁটলেন যুবক
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Tuesday, 21 September, 2021, 12:40 PM

আইফেল টাওয়ারে রশিতে ৬০০ মিটার হাঁটলেন যুবক

আইফেল টাওয়ারে রশিতে ৬০০ মিটার হাঁটলেন যুবক

৭০ মিটার উঁচু থেকে শুধুমাত্র একটি রশির ওপর দিয়ে খালি পায়ে ৬০০ মিটার পথ পাড়ি দিতে হবে। এমনটা ভাবলে গা শিউরে উঠবে অনেকের। তবে এই ‘অসম্ভব’কে সম্ভব করে দেখিয়েছেন ফ্রান্সের রোপ ওয়াকার নাথান পাওলিন।

এক পা, দুপা করে আইফেল টাওয়ার থেকে একটি মাত্র রশি দিয়ে ৬০০ মিটার হেঁটে গড়েছেন বিশ্ব রের্কড।
 
হাঁটার সময় শুধু একটি নিরাপত্তা বেল্ট বাঁধা ছিল তার কোমরে। দুঃসাহসী এই অভিযানটি দেখতে উপস্থিত ছিলেন হাজার হাজার দর্শক।
 
পাওলিন বলেন, আইফেল টাওয়ার থেকে এভাবে হাঁটার অভিজ্ঞতা সত্যিই অসাধারণ। ছোটকালে আমার উচ্চতা ভীতি ছিল। তাই আমি এই ভয়কে জয় করি। হাঁটার সময় এখন আর আমার ভয় করে না। এত উঁচু থেকে প্যারিস দেখতে বরং ভালোই লেগেছে।
 
দুঃসাহসী কাজটি করতে গিয়ে কখনো হাঁটতে হাঁটতে রশির ওপর শুয়ে পড়েন নাথান। আবার কখনো রশির ওপর ভর দিয়ে দেখান নানা শারীরিক কসরত।
 
মাত্র ৩০ মিনিটের মধ্যে নাথান দুঃসাহসী কাজটি শেষ করেন। পুরোটা সময় শুধু একটি নিরাপত্তা বেল্ট বাঁধা ছিল তার কোমরে। হাজার হাজার দশর্ক এসময় হাততালি দিয়ে উৎসাহিত করেন তাকে।

আরও পড়ুন: চ্যালেঞ্জের মুখোমুখি ট্রুডো, কে হচ্ছেন কানাডার প্রধানমন্ত্রী
 
আইফেল টাওয়ারের এই অভিযানটি করতে নাথানকে চার বছর অনুশীলন করতে হয়েছে। এর আগে ২০১৯ সালে ১৫০ মিটার উঁচুতে ৫১০ মিটার হেঁটেছিলেন তিনি।
 
ইউরোপজুড়ে প্রতি বছরই সেপ্টেম্বর মাসের তৃতীয় সপ্তাহে ‘ঐতিহ্য দিবস’ পালন করা হয়। ২০১৭ সালেই অবশ্য ফ্রান্সের ‘ঐতিহ্য দিবসে’ই রশির উপর হেঁটে শেন নদী পেরিয়ে রেকর্ড গড়েছিলেন পাওলিন।
 
এ সময় দর্শনার্থীদের জন্য ঐতিহ্যবাহী সব জিনিস উপভোগের ব্যবস্থা করা হয়। পাওলিনের এই রশি-হাঁটা ছিল তেমনই ঐতিহ্যবাহী এক ব্যাপার।
 
দর্শনার্থীরা তা উপভোগ করেছেন, করতালি দিয়ে তাকে বিপুল উৎসাহও জুগিয়েছেন, জানিয়েছেন উষ্ণ অভিনন্দন।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status