ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শনিবার ২৭ জুন ২০২৬ ১৩ আষাঢ় ১৪৩৩
আবারও গানে ফারিয়া
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Saturday, 4 September, 2021, 5:41 PM

আবারও গানে ফারিয়া

আবারও গানে ফারিয়া

‘পটাকা’ দিয়ে নায়িকা নুসরাত ফারিয়ার নাম গানে। যা মুক্তি যায় ২০১৮ সালে। গানটি ঘিরে সেসময় আলোচনা-সমালোচনা সবই ছিল। এরপর কণ্ঠ দেন ‘আমি চাই থাকতে’। কট্টর সমালোচকদেরও কণ্ঠে মেলে স্তুতিবাক্য। গেয়েছেন শিহাব শাহীনের ওয়েব ছবি ‘যদি কিন্তু তবুও’তেও।

এবার আসছে এই নায়িকার আরও একটি গান। আর গতকাল শুক্রবারই হয়েছে এর শুটিং। তবে গানটি নিয়ে কাজ চলছে গত ছয় মাস ধরে। বিশেষ করে করোনার এই সময়ে গানটি নিয়েই ব্যস্ত ছিলেন ‘শাহেনশাহ’খ্যাত এ অভিনেত্রী। বললেন, ‘আমরা প্রায় ছয় মাস ধরে গানটির কাজ করছি। এর সংগীতায়োজন থেকে শুরু করে ভিডিওতেও থাকবে বিশেষ চমক।’

জানা গেছে, গানটিতে ভারতের একটি টিম কাজ করবে। বিশেষ করে ফারিয়ার শেষ মিউজিক ভিডিও ‘আমি চাই থাকতে’র টিমের অনেকেই এর পেছনে থাকবেন।

ফারিয়া সম্প্রতি চুক্তিবদ্ধ হয়েছেন গিয়াসউদ্দিন সেলিমের নতুন সিনেমা ‘গুনিন’-এ। এতে তার সহশিল্পী শরিফুল রাজ, ইরেশ যাকের, মনোয়ার, আজাদ আবুল কালাম পাভেলসহ অনেকে। অক্টোবরের প্রথম সপ্তাহে এর কাজ শুরু কথা রয়েছে।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ


Also News   Subject:  পটাকা নুসরাত ফারিয়ার ওয়েব ছবি  







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status