|
মাশরাফিকে আল্টিমেটাম
আলমগীর হোসেন, ঢাকা
|
![]() মাশরাফিকে আল্টিমেটাম শুক্রবার (২৭ আগস্ট) জাতীয় প্রেসক্লাবের সামনে ই-অরেঞ্জ গ্রাহকদের আয়োজিত মানববন্ধন থেকে এই হুঁশিয়ারি দেওয়া হয়। এসময় কয়েক’শ গ্রাহক প্রেসক্লাবের সামনের সড়কে মানববন্ধনে অংশ নেন। এসময় তারা বলেন, আমাদের পিঠ ঠেকে গেছে দেয়ালে। ধৈর্যের বাঁধ ভেঙে গেছে। আমরা আইনের প্রতি শ্রদ্ধাশীল হয়ে ২০ সেপ্টেম্বর পর্যন্ত দেখব তারা কি সিদ্ধান্ত দেয়। যদি এই সময়ের মধ্যে কোনো সিদ্ধান্ত না দেয় তাহলে আমরা অনশন করব। গ্রাহকরা বলেন, মাশরাফি ভাই ই-অরেঞ্জের ব্রান্ড অ্যাম্বাসেডর ছিলেন। তাকে প্রতিষ্ঠানটির সাথে যুক্ত হতে দেখে আমরা টাকা ইনভেস্ট করে আজ পথে বসেছি। দ্রুত আমরা পণ্য বা টাকা ফেরত চাই, নইলে মাশরাফি ভাইয়ের বাড়ি ঘেরাও করবো। তারা আরও বলেন, ক্রিকেটার মাশরাফি ভাই যেদিন থেকে এই প্রতিষ্ঠানের ব্রান্ড অ্যাম্বাসেডর হিসেবে এসেছেন তখন থেকে এই প্রতিষ্ঠানের অর্ডার ১০ গুণ বেড়ে গেছে। এখন তিনি বলছেন, তার সঙ্গে চুক্তি জুলাই মাসে শেষ হয়েছে। আপনারা লক্ষ্য করলে দেখবেন, উনি চুক্তিবদ্ধ হওয়ার পরে মে মাস থেকে এখন পর্যন্ত বাইকগুলোর ডেলিভারি হয়নি। তাহলে ওই দায়টুকু তো তার। গ্রাহকরা আরো বলেন, ‘আমাদের প্রত্যেকে লাখ লাখ টাকা বিনিয়োগ করেছি। এগুলো কীভাবে ফেরত পাব তা নিশ্চিতভাবে বলা হচ্ছে না। আমি ই-অরেঞ্জের একজন ভুক্তভোগী গ্রাহক। ই-অরেঞ্জ ডট শপ লাখো গ্রাহকের অর্থ নিয়ে পণ্য না দিয়ে গ্রাহকদের সঙ্গে প্রতারণা করে যাচ্ছে।’ এদিকে সচেতন মানুষরা মনে করেন সাবেক অধিনায়ক মাশরাফিকে দোষারোপ করার কোনো যুক্তি নেই, এইভাবে তাঁকে হেনস্ত করলে দেশের মানুষ মাশরাফির পক্ষ নেবেই।
|
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
