ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বৃহস্পতিবার ২ জুলাই ২০২৬ ১৮ আষাঢ় ১৪৩৩
দৌলতদিয়ায় ফেনসিডিলসহ নারী মাদক ব্যবসায়ী আটক
সোহাগ মিয়া, গোয়ালন্দ-রাজবাড়ী
প্রকাশ: Friday, 13 August, 2021, 5:57 PM

দৌলতদিয়ায় ফেনসিডিলসহ নারী মাদক ব্যবসায়ী আটক

দৌলতদিয়ায় ফেনসিডিলসহ নারী মাদক ব্যবসায়ী আটক

রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া থেকে ৫০ বোতল ফেন্সিডিলসহ মাদক ব্যাবসায়ী আনোয়ারা বেগম (আনু) বাড়িওয়ালী (৪০) কে আটক করেছে গোয়ালন্দ ঘাট থানা পুলিশ।

শুক্রবার (১৩ আগস্ট) মামলার এজাহার এর মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেন গোয়ালন্দ ঘাট থানা পুলিশ।

আটককৃত হলো, গোয়ালন্দের উত্তর দৌলতদিয়া পোড়াভিটা এলাকার মৃত রমজান শেখের মেয়ে আনোয়ারা বেগম ওরফে আনু বাড়িওয়ালী (৪০)।

মামলার এজাহার সূত্রে জানা যায়, গোয়ালন্দ ঘাট থানা এলাকায় জরুরি মোবাইল-৪ ডিউটিতে ছিলেন এস.আই মো. মিজানুর রহমান আকন্দ। বৃহস্পতিবার দিবাগত রাত ১২.২০ মিনিটের সময় দৌলতদিয়া বাজার এলাকায় অবস্থান কালে গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে আনোয়ারা বেগম আনু বাড়িওয়ালী তার বসত বাড়িতে মাদকদ্রব্য ফেন্সিডিল রেখে বিক্রি করছেন।

বিষয়টি গোয়ালন্দ ঘাট থানার (ওসি) মোহাম্মদ আব্দুল্লাহ আল তায়াবীরকে জানালে তার নির্দেশ আসামির বাড়িতে অভিযান চালানো হয়।

এস.আই (নিঃ) মো. মিজানুর রহমান আকন্দ ও সঙ্গীয় ফোর্সসহ অভিযান চালিয়ে আসামীর ঘরের খাটের নিচ থেকে ৫০ বোতল ফেন্সিডিলসহ তার কাছে থাকা মাদকবিক্রির ৫২০০ টাকা জব্দ করা হয়।

এ বিষয়ে গোয়ালন্দ ঘাট থানার (ওসি) মোহাম্মদ আব্দুল্লাহ আল তায়াবীর জানান, ধৃত আসামী একজন পেশাদার মাদক ব্যবসায়ী। তার বিরুদ্ধে গোয়ালন্দ ঘাট থানায় একাধিক মামলা রয়েছে। গ্রেপ্তারকৃত আসামীর বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে শুক্রবার সকালে রাজবাড়ী বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status