ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বুধবার ২৬ আগস্ট ২০২৬ ১১ ভাদ্র ১৪৩৩
ছেলেকে গলা কেটে হত্যার পর স্ত্রীকে কুপিয়ে আত্মহত্যাচেষ্টা
নতুন সময় প্রতিনিধি
প্রকাশ: Friday, 13 August, 2021, 11:46 AM

ছেলেকে গলা কেটে হত্যার পর স্ত্রীকে কুপিয়ে আত্মহত্যাচেষ্টা

ছেলেকে গলা কেটে হত্যার পর স্ত্রীকে কুপিয়ে আত্মহত্যাচেষ্টা

ময়মনসিংহের মুক্তাগাছায় পাঁচ মাস বয়সি শিশুপুত্রকে গলা কেটে হত্যা করেছেন শাজাহান (২৬) নামে এক যুবক। স্ত্রীকেও এলোপাতাড়ি কুপিয়ে নিজে আত্মহত্যার চেষ্টা করেছেন ঘাতক।

বৃহস্পতিবার (১২ আগস্ট) উপজেলার দাওগাঁও ইউনিয়নের চন্দনীআটা গ্রামে এ ঘটনা ঘটে। অভিযুক্ত শাজাহান উপজেলার চন্দনীআটা গ্রামের মৃত তমেজ আলীর ছেলে।

অভিযুক্তের মা জমেলা বেগম জানান, বৃহস্পতিবার বিকাল ৫টার পর থেকে অস্বাভাবিক আচরণ করতে থাকে শাজাহান। ‘কেউ তাকে খুন করতে আসছে’ এমন অস্বাভাবিক কথাবার্তা বলতে থাকে। এক পর্যায়ে রাত ১০টার দিকে স্ত্রী, শিশুপুত্র, ভাগিনা শিমুল, শ্যালিকা আকলিমাসহ সবাইকে নিয়ে ঘরে ঢুকে ভেতর থেকে দরজা বন্ধ করে দেয়। এরপর স্ত্রী জেসমিনের কাছ থেকে শিশুপুত্র শরিফকে ছিনিয়ে নিয়ে ধারাল ছুরি দিয়ে তার গলা কাটে। এতে ঘটনাস্থলে শিশুটির মৃত্যু হয়। শিশুটিকে বাঁচানোর জন্য জেসমিন এগিয়ে আসলে তাকেও কুপিয়ে জখম করে এবং নিজের গলায় ছুরি চালিয়ে আত্মহত্যার চেষ্টা করে শাজাহান।

এ তথ্য নিশ্চিত করে মুক্তাগাছা থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) জাহাঙ্গীর আলম জানান, খবর পেয়ে পুলিশ এসে শাজাহান ও তার স্ত্রীকে চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়। আর নিহত শিশুটিকে উদ্ধার করে ময়নাতদন্তের জন‍্য একই হাসপাতালের মর্গে পাঠানো হয়।


পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status