ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বুধবার ২৬ আগস্ট ২০২৬ ১১ ভাদ্র ১৪৩৩
পদ্মা সেতুর ১০ নম্বর পিলারে এবার ‘কাকলি’ ফেরির ধাক্কা
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Friday, 13 August, 2021, 11:37 AM

পদ্মা সেতুর ১০ নম্বর পিলারে এবার ‘কাকলি’ ফেরির ধাক্কা

পদ্মা সেতুর ১০ নম্বর পিলারে এবার ‘কাকলি’ ফেরির ধাক্কা

আরারও পদ্মা সেতুর ১০ নম্বর পিলারে ‘কাকলি’ নামে একটি ফেরি ধাক্কা দিয়েছে।

বাংলাবাজার ঘাট থেকে মুন্সীগঞ্জের শিমুলিয়ায় যাওয়ার পথে শুক্রবার সকাল ৭টার দিকে এ ঘটনা ঘটে।

বিআইডব্লিউটিসির ব্যবস্থাপক (বাণিজ্য) ফয়সাল আহমেদ যুগান্তরকে এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, শুক্রবার সকালে বাংলাবাজার ঘাট থেকে মুন্সীগঞ্জের শিমুলিয়ায় যাওয়ার পথে পদ্মা সেতুর ১০ নম্বর  পিলারে ধাক্কা দিয়েছে ফেরি ‘কাকলি’।  

এ বিষয়ে ফেরিচালক মো. বাদল হোসেন জানান, ফেরিটি পদ্মা সেতুর ১১-১২ নম্বর পিলারের মধ্য দিয়ে আসার কথা। কিন্তু নদীর প্রচণ্ড স্রোত ও বাতাসে নিয়ন্ত্রণ হারিয়ে সেতুর ১০ নম্বর পিলারে ধাক্কা লাগে। এতে ফেরিটির র‌্যাম্পের সামান্য ক্ষতি হয়। এছাড়া আর কিছু হয়নি।

তিনি জানান, ধাক্কা লাগার পর ফেরিটি চালিয়ে নিরাপদে শিমুলিয়া ঘাটে পৌঁছানো গেছে। কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

এর আগেও তিন বার বাংলাবাজার ঘাট থেকে আসার পথে পদ্মা সেতুর পিলারে আঘাত করে ফেরি। গত ২০ ও ২৩ জুলাই ১৬ ও ১৭ নম্বর পিলারে এবং ৯ আগস্ট ১০ নম্বর পিলারে আঘাত করে। এসব ঘটনায় থানায় জিডি, তদন্ত কমিটি গঠন ও ফেরিচালকদের সাময়িক বরখাস্ত করা হয়।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status