ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বৃহস্পতিবার ২৮ মে ২০২৬ ১৪ জ্যৈষ্ঠ ১৪৩৩
সিলিন্ডার বিস্ফোরণে ২ শিশুসহ একই পরিবারের পাঁচজন দগ্ধ
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Friday, 16 July, 2021, 1:26 PM

সিলিন্ডার বিস্ফোরণে ২ শিশুসহ একই পরিবারের পাঁচজন দগ্ধ

সিলিন্ডার বিস্ফোরণে ২ শিশুসহ একই পরিবারের পাঁচজন দগ্ধ

রাজধানীর কেরানীগঞ্জে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে দুই শিশুসহ একই পরিবারের পাঁচজন দগ্ধ হয়েছেন। তাদের শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে।

বৃহস্পতিবার সন্ধ্যায় দক্ষিণ কেরানীগঞ্জের কুণ্ডা ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের বীর বাঘাইড় এলাকায় এ ঘটনা ঘটে। দগ্ধরা হলেন- রোজা আক্তার, জান্নাত, শারমিন, হাবিব ও রাজু আহমেদ।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির পরিদর্শক বাচ্চু মিয়া বিষয়টি নিশ্চিত করে বলেন, সন্ধ্যার দিকে এ বিস্ফোরণ ঘটে। এরপর রাতে তাদের বার্ন ইনস্টিটিউটে নিয়ে এসে ভর্তি করা হয়। দগ্ধদের মধ্যে দুটি শিশু রয়েছে।

দক্ষিণ কেরানীগঞ্জ থানার কুণ্ডা ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের মেম্বার আবু বকর বলেন, সন্ধ্যার পর পরই ওই ওয়ার্ডের বীর বাঘাইড় এলাকায় বিস্ফোরণ ঘটে। পরিবারটি এখানে একটি টিনের চালা ঘরে ভাড়া থাকত। তারা সিলিন্ডার গ্যাস দিয়ে রান্না করত। সেই সিলিন্ডারের বিস্ফোরণ ঘটেছে।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status