ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বৃহস্পতিবার ২৮ মে ২০২৬ ১৩ জ্যৈষ্ঠ ১৪৩৩
ই-ভ্যালির পথেই
জব্দ হচ্ছে ধামাকা শপিংয়ের ব্যাংক একাউন্ট
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Friday, 16 July, 2021, 11:07 AM
সর্বশেষ আপডেট: Friday, 16 July, 2021, 3:19 PM

জব্দ হচ্ছে ধামাকা শপিংয়ের ব্যাংক একাউন্ট

জব্দ হচ্ছে ধামাকা শপিংয়ের ব্যাংক একাউন্ট

৩৫ থেকে ৩৭ শতাংশ বিপুল ডিসকাউন্টে গ্রাহকদের কাছ থেকে অগ্রিম মূল্য নিয়ে সময়মত পণ্য বা রিফান্ড পরিশোধ না করার আলোচিত ই-কমার্স কোম্পানি ধামাকা শপিংয়ের ব্যাংক হিসাব জব্দ করতে বাংলাদেশকে ব্যাংককে অনুরোধ জানিয়ে চিঠি দিয়েছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)।


সিআইডির অতিরিক্ত ডিআইজি কামরুল আহসান গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করে জানান, “ধামাকার ব্যাংক একাউন্ট ফ্রিজ করতে বৃহস্পতিবার১৫ জুলাই, বাংলাদেশ ব্যাংককে চিঠি দিয়েছি আমরা। বিভিন্ন ই-কমার্স কোম্পানি নিয়ে চলমান তদন্তের অংশ হিসেবে এ উদ্যোগ নেওয়া হয়েছে।


সংশ্লিষ্টরা জানান, বিপুল ডিসকাউন্টে গ্রাহকদের কাছ থেকে অগ্রিম মূল্য নিয়ে সময়মত পণ্য বা রিফান্ড পরিশোধ না করার অভিযোগ রয়েছে গতবছর ব্যবসা শুরু করা ধামাকা শপিংয়ের বিরুদ্ধে।


গত বছর ধামাকা শপিং সহ আলেশা মার্ট, সিরাজগঞ্জ শপ, আলাদিনের প্রদীপ, বুম বুম, আদিয়ান মার্ট, নিডস, কিউকম, দালাল প্লাস, ইঅরেঞ্জ এবং বাজাজ কালেকশন এর ব্যাংক হিসাব তলব করে বাংলাদেশ ব্যাংকের ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (বিএফআইইউ)।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status