ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
রোববার ২৪ মে ২০২৬ ৯ জ্যৈষ্ঠ ১৪৩৩
খাঁচায় বন্দি ১৯ বছরের তরুণী ঝিলিক মুক্ত হল প্রশাসনের চেষ্টায়
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Thursday, 15 July, 2021, 11:27 AM

খাঁচায় বন্দি ১৯ বছরের তরুণী ঝিলিক মুক্ত হল প্রশাসনের চেষ্টায়

খাঁচায় বন্দি ১৯ বছরের তরুণী ঝিলিক মুক্ত হল প্রশাসনের চেষ্টায়

যে কোনো পোষা পশু পাখির মতোই তাকে খাঁচায় বন্দি করে রাখা হয়েছিল। খাঁচার ভিতরই খাবার দেয়া হত তাকে। তফাতের মধ্যে খাঁচায় বন্দি এই প্রাণীটি কোনো পশু পাখি নয়। জলজ্যান্ত একজন মানুষ। ১৯ বছরের তরুণী ঝিলিককে এই ভাবেই খাঁচাবন্দি করে রাখা হয়েছিল দীর্ঘকাল। তার পরিবারের লোকরাই এই নির্মম কাজটি করেছিলেন। বুধবার কোচবিহারের মাথাভাঙ্গা দু নম্বর ব্লকের পারডুবি গ্রাম পঞ্চায়েতের বরাবিরি গ্রামে গিয়ে বন্দি ঝিলিককে উদ্ধার করেন স্থানীয় থানার ওসি অজিত শ ও ব্লক মেডিকেল অফিসার ডাঃ সুভাষ গায়েন। মানসিক ও শারীরিক ভাবে জড়ভরত বলে ঝিলিককে ছোটবেলা থেকেই কাঠের খাঁচায় আটকে রাখা হয় বলে তার মা সুচিত্রা জানিয়েছেন।

ঝিলিকের মস্তিস্ক পুষ্ট হয়নি, সে হাঁটাচলাও করতে পারে না। তাই, তার নিরাপত্তার কারণেই তাকে খাঁচায় আটকে রাখা হত বলে সুচিত্রা জানান। ৭৫ শতাংশ প্রতিবন্ধকতার সার্টিফিকেট থাকা সত্ত্বেও সরকারি কোনো সাহায্য মেলেনি বলে জানান সুচিত্রা দেবী। বুধবার থেকে ঝিলিকের এই বোবা জন্তুর দশা কেটেছে। প্রশাসন ঝিলিকের পাশে থাকার আশ্বাসও দিয়েছে।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status