ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শুক্রবার ২২ মে ২০২৬ ৭ জ্যৈষ্ঠ ১৪৩৩
বাজারে পাওয়া যাচ্ছে ‘মেসি বিড়ি’
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Wednesday, 14 July, 2021, 5:23 PM

বাজারে পাওয়া যাচ্ছে ‘মেসি বিড়ি’

বাজারে পাওয়া যাচ্ছে ‘মেসি বিড়ি’

বিড়ি বা সিগারেটে প্যাকেটে জনপ্রিয় মুখ রাখাটা নতুন নয়। এর আগেও চেলসির বিখ্যাত ফুটবলার জন টেরির ছবি সিগারেটের প্যাকেটের উপর ব্যবহার করা হয়েছিলো। সেই নিয়ে সমালোচনার মুখে পড়তে হয়েছিলো সিগারেট কোম্পানিটিকে। টেরির ছবি ব্যবহার করা হয়েছিলো সতর্কীকরণের জন্য।

তবে এবারের ছবিটা একটু আলাদা এবারে সিগারেট নয়, বিড়ির প্যাকেটে রাখা হয়েছে মেসির মুখ। শুধু কি মুখ, মেসির নামকেও লেখা হয়েছে বিড়ি প্যাকেটের উপর। বিড়ির ব্র্যান্ডিং করা হয়েছে মেসির নামে।

ভারতের মুর্শিদাবাদের একটি বিড়ি প্রস্তুত কারক কোম্পানি তাদের বিড়ির নাম রেখেছে মেসি বিড়ি। তবে সোশ্যাল মিডিয়ার যুগে এই ব্র্যান্ড শুধু মুর্শিদাবাদেই সীমাবদ্ধ নয়, এই ব্র্যান্ডের নাম ছড়িয়েছে বিশ্বজুড়ে। নেটিজেনরা মেসি বিড়ির বিজ্ঞাপন নিয়ে বেশ মজা করছেন।

তবে মেসির বিড়ির আগে রোনালদো বিড়ি বাজারে ছড়িয়ে গিয়েছিলো। সেই সময় বিড়ির প্যাকেটে ক্রিশ্চিয়ানো রোনালদোর মুখ ব্যবহার হয়েছিলো। রোনালদো বিড়িও তৈরি হয়েছিলো মুর্শিদাবাদে। এবার এলেন মেসিও। লিওনেল মেসি হলেন সর্বকালের সেরা ফুটবলারদের একজন। সেই লিওনেল মেসি কি না মুর্শিদাবাদের একটি বিড়ি সংস্থার প্রধান মুখ। এমনই ছবি ভাইরাল হল টুইটারে।

ছয় বারের ব্যালন ডি’অর জয়ী মেসি। একাধিক ব্যক্তিগত সাফল্য, বার্সেলোনার হয়ে একাধিক ট্রফি, আন্তর্জাতিক মঞ্চে আর্জেন্তিনার হয়ে কোপা জয়ের পর এমন কাণ্ডে বেশ মজা পেয়েছেন নেটিজেনরা। কেউ কেউ আবার প্রশ্ন করেছেন, ‘মেসি জানেন তো?’ এক নেটিজেন লেখেন, ‘ভারতেই এমন কাণ্ড সম্ভব।’ সত্যি এই দেশেই সম্ভব। ফুটবলপ্রেমী দেশে মেসি, নেইমার, রোনালদোরাই সর্বশক্তিমান। বিড়ি বিক্রি বাড়াতে তাই তাদের সাহায্যই নিয়েছে সেই সংস্থা।

মুর্শিদাবাদের ধুলিয়ান জেলার এক বিড়ি প্রস্তুতকারী সংস্থা তাদের প্যাকেটে ব্যবহার করছে মেসির নাম এবং সেই ছবি টুইটারে দেখা যেতেই এক রসিক নেটাগরিক বলেন, ‘ভারতে এটাই মেসির প্রথম বিজ্ঞাপন।’ কেউ আবার লেখেন, ‘কোপা জিতেই বিজ্ঞাপন পেয়ে গেলেন মেসি। দারুণ সাফল্য।’

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status