ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বুধবার ২০ মে ২০২৬ ৬ জ্যৈষ্ঠ ১৪৩৩
মালালার ছবি থাকায় পাঠ্যবই বাজেয়াপ্ত
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Wednesday, 14 July, 2021, 11:14 AM

মালালার ছবি থাকায় পাঠ্যবই বাজেয়াপ্ত

মালালার ছবি থাকায় পাঠ্যবই বাজেয়াপ্ত

গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব হিসেবে নোবেল জয়ী ও নারী অধিকারকর্মী মালালা ইউসুফজাইয়ের ছবি ছাপানোয় পাকিস্তানের পাঞ্জাব প্রদেশের শিক্ষা বোর্ড ওই পাঠ্যবই বাজেয়াপ্ত করেছে। বইটি ছাপিয়েছিল অক্সফোর্ড ইউনিভার্সিটি প্রেস (ওইউপি)। গতকাল এ খবর জানিয়েছে পাকিস্তানি সংবাদমাধ্যম ডন।

সোমবার পাকিস্তানের পাঞ্জাব কারিকুলাম অ্যান্ড টেক্সট বুক বোর্ড (পিসিটিবি) বইটি জব্দ করেছে। সপ্তম শ্রেণির ‘সামাজিক শিক্ষা’ বিষয়ক বইটিতে মোহাম্মদ আলী জিন্নাহ, কবি ইকবাল, শিক্ষাবিদ স্যার সৈয়দ আহসান, প্রথম প্রধানমন্ত্রী লিয়াকত আলী খানসহ প্রখ্যাত ব্যক্তিদের পাশে মালালার ছবিও ছাপা হয়েছিল। বিষয়টি প্রকাশ্যে আসার পর সমালোচনা শুরু হয়। এ পরিপ্রেক্ষিতে বিভিন্ন বইয়ের দোকানে অভিযান চালিয়ে ওই বই জব্দ করা হয়। এর পর সব কপি বাজার থেকে তুলে নেওয়ার নির্দেশ দেওয়া হয়। প্রসঙ্গত, গত সোমবারই ২৪ বছরে পা দিয়েছেন মালালা।

আর সেই সময়ই তাকে এমন অভিজ্ঞতার মুখোমুখী হতে হলো। মালালার জন্ম পাকিস্তানের খাইবার পাখতুনখাওয়া প্রদেশে- যেখানে তালেবানরা মেয়েদের স্কুলে যাওয়া নিষিদ্ধ করেছিল। এর পরও স্কুলমুখী হওয়ায় ২০১২ সালে তালেবানরা মালালাকে গুলি করেছিল। এর পর যুক্তরাজ্যে জটিল চিকিৎসার পর সেরে ওঠেন মালালা।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status