ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
মঙ্গলবার ১৯ মে ২০২৬ ৫ জ্যৈষ্ঠ ১৪৩৩
পাচারের ৩ বছর পর দেশে ফিরলো সেই কিশোরী
নতুন সময় প্রতিনিধি
প্রকাশ: Tuesday, 13 July, 2021, 9:31 PM

পাচারের ৩ বছর পর দেশে ফিরলো সেই কিশোরী

পাচারের ৩ বছর পর দেশে ফিরলো সেই কিশোরী

পাচার হওয়ার ৩ বছর পর এক কিশোরীকে বাংলাদেশ ও ভারতের উচ্চপর্যায়ে মধ্যস্থতায় দেশে ফেরানো হয়েছে। ওই কিশোরীকে ভালো কাজের প্রলোভন দেখিয়ে ভারতের পাচার করে একটি দালালচক্র।

পাচার হওয়া কিশোরী ভারতে বিভিন্ন বাসা-বাড়িতে কাজ করে। ভারতের আইনশৃ্ঙ্খলা সদস্যদের হাতে গ্রেপ্তার হওয়ার পর ৯ মাস কারাভোগের পর দেশে ফিরেছেন কিশোরী।

মঙ্গলবার (১৩ জুলাই) ভারতীয় ইমিগ্রেশন পুলিশ তাকে বেনাপোল ইমিগ্রেশন পুলিশের কাছে হস্তান্তর করেন। ফেরত আসা কিশোরী খুলনার খান জাহান আলী থানার বাসিন্দা।

বেনাপোল ইমিগ্রেশন ওসি মুজিবর রহমান বলেন, দালালের মাধ্যমে অবৈধপথে ভারত যায় ওই কিশোরী। এরপর ভারতের গুজরাট প্রদেশে বাসা-বাড়িতে কাজ করার সময় ভারতীয় পুলিশের হাতে আটক হলে আদালতের মাধ্যমে তাকে চিল্ড্রেন হোমস অ্যান্ড গার্লস নামের একটি শেল্টার হোমে রাখা হয়। একপর্যায়ে দুই দেশের উচ্চ পর্যায়ে যোগাযোগের মাধ্যমে ওই কিশোরী দেশে ফেরেন।

বেসরকারি এনজিও সংস্থা জাস্টিস ফর কেয়ারের সমন্বয়কারী শাওলী সুলতানা বলেন, করোনা মহামারির এই সময়ে কিশোরীকে ১৪ দিন প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনে রাখা হবে। পরে তার পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status