ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
মঙ্গলবার ১৯ মে ২০২৬ ৫ জ্যৈষ্ঠ ১৪৩৩
বাড়িতে আশ্রয় দেয়ার কথা বলে ৭ মাসের অন্তঃসত্ত্বাকে ধ'র্ষণ
নতুন সময় প্রতিনিধি
প্রকাশ: Tuesday, 13 July, 2021, 9:30 PM

বাড়িতে আশ্রয় দেয়ার কথা বলে ৭ মাসের অন্তঃসত্ত্বাকে ধ'র্ষণ

বাড়িতে আশ্রয় দেয়ার কথা বলে ৭ মাসের অন্তঃসত্ত্বাকে ধ'র্ষণ

৭ মাসের অন্তঃসত্ত্বা এক নারীকে আশ্রয় দেয়ার জন্য নিয়ে ধর্ষণ করার ঘটনা ঘটেছে। সোমবার (১২ জুলাই) রাতে মুন্সিগঞ্জের লৌহজং উপজেলার দক্ষিণ মেদিনী মন্ডল গ্রামে এই ঘটনা ঘটে। মঙ্গলবার (১৩ জুলাই) দুপুরে অভিযুক্ত কাবিল হোসেন বেপারীকে এ ঘটনায় গ্রেপ্তার করে মুন্সিগঞ্জ আদালতে পাঠানো হয়েছে। অভিযুক্ত কাবিল দক্ষিণ মেদিনী মন্ডল গ্রামের তোতা মিয়ার ছেলে।

লৌহজং থানা পুলিশের এসআই ও মামলার তদন্ত কর্মকর্তা আশরাফ হোসেন জানিয়েছেন, সোমবার (১২ জুলাই) সন্ধ্যায় মেদিনী মন্ডল গ্রামের এক অটোরিকশা চালক ৭ মাসের অন্তঃসত্ত্বা স্ত্রীকে নিয়ে শিমুলিয়া ঘাটে বেড়াতে যান। সেখানে বেড়াতে যাওয়ার পর তার রিকশার চার্জ শেষ হয়। এসময় রিকশাচালকের পূর্ব পরিচিত কাবিলের সঙ্গে দেখা হলে সে তার স্ত্রীকে বাড়ি আশ্রয় দেয়ার জন্য নিয়ে যায়। পরে রাত ১০টার দিকে অন্তঃসত্ত্বা ওই নারীকে ধর্ষণ করে কাবিল।

পুলিশের এ কর্মকর্তা আরও জানিয়েছেন, এ ঘটনায় মঙ্গলবার (১৩ জুলাই) সকালে থানায় অন্তঃসত্ত্বা নারীর স্বামী ধর্ষণ মামলা করে। পরে পুলিশ অভিযুক্ত কাবিল হোসেনকে গ্রেপ্তার করে আদালতে পাঠায়।

লৌহজং থানা পুলিশের ওসি আলমগীর হোসাইন জানিয়েছেন, ধর্ষণের ঘটনায় থানায় মামলা হয়েছে। অভিযুক্তকে গ্রেপ্তারের পর মুন্সিগঞ্জ আদালতে পাঠানো হয়েছে।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status