ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
সোমবার ১৮ মে ২০২৬ ৩ জ্যৈষ্ঠ ১৪৩৩
অস্ত্রসহ র‍্যাবের হাতে গ্রেপ্তার স্বেচ্ছাসেবক লীগ নেতা
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Tuesday, 13 July, 2021, 4:06 PM

অস্ত্রসহ র‍্যাবের হাতে গ্রেপ্তার স্বেচ্ছাসেবক লীগ নেতা

অস্ত্রসহ র‍্যাবের হাতে গ্রেপ্তার স্বেচ্ছাসেবক লীগ নেতা

বিদেশি অস্ত্র ও গুলিসহ রাজধানীর শেরেবাংলা নগর থানা স্বেচ্ছাসেবক লীগ সাধারণ সম্পাদক মুশফিকুর রহমান উজ্জ্বলকে গ্রেপ্তার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)।

সোমবার (১২ জুলাই) রাতে শেরেবাংলা নগর এলাকার শাপলা হাউজিংয়ের বাসায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয় বলা জানিয়েছে সংস্থাটি।

র‍্যাব-৪ এর কোম্পানি কমান্ডার (সিপিসি-১) মেজর মোহাম্মদ কামরুল সোহেল জানান, আমরা উজ্জ্বল নামে এক সন্ত্রাসীকে গ্রেপ্তার করেছি। তার বিরুদ্ধে দশের বেশি মামলা আছে। ধর্ষণ থেকে শুরু করে চাঁদাবাজি, অস্ত্র মামলাও রয়েছে। উজ্জ্বলের কাছ থেকে একটি বিদেশি পিস্তল, একটি ম্যাগজিন ও এক রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে।’

র‍্যাব-৪ এর অধিনায়ক ও অতিরিক্ত ডিআইজি মো. মোজাম্মেল হক বলেন, ‘সুনির্দিষ্ট তথ্য-প্রমাণের ভিত্তিতে উজ্জ্বলকে গ্রেপ্তার করা হয়েছে। তার রাজনৈতিক পরিচয় মুখ্য বিষয় নয়। আমরা অপরাধী হিসেবে তাকে গ্রেপ্তার করেছি।’

র‌্যাব সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার (১২ জুলাই) গভীর রাতে শেরেবাংলা নগর থেকে মুশফিকুর রহমান উজ্জ্বলকে গ্রেপ্তার করা হয়। তার বিরুদ্ধে সন্ত্রাস ও চাঁদাবাজির অভিযোগে দুটি মামলা আছে। শেরেবাংলা নগর এলাকায় কোনো ভবন তৈরি করা হলেই উজ্জ্বলকে চাঁদা দিতে হতো। বছরের পর বছর ধরে ভবন মালিক ও ঠিকাদারদের ভীতি প্রদর্শন ও মারধর করে আসছিল উজ্জ্বল।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status