ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শনিবার ১৬ মে ২০২৬ ২ জ্যৈষ্ঠ ১৪৩৩
মন্দির চত্বরে নিষিদ্ধ হচ্ছে গো-মাংস বিক্রি
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Tuesday, 13 July, 2021, 1:56 PM

মন্দির চত্বরে নিষিদ্ধ হচ্ছে গো-মাংস বিক্রি

মন্দির চত্বরে নিষিদ্ধ হচ্ছে গো-মাংস বিক্রি

ভারতের আসাম রাজ্যে বিধান সভায় এবার গরু সুরক্ষায় নতুন বিল উত্থাপিত হয়েছে।  এই বিল পাস হলে রাজ্যের মন্দিরগুলোর চত্বরের ৫ কিলোমিটারের মধ্যে নিষিদ্ধ হচ্ছে গো-মাংস বিক্রি।
খবর ইন্ডিয়ান এক্সপ্রেসের।

ইন্ডিয়ান এক্সপ্রেসের এক প্রতিবেদনে বলা হয়েছে, গো-মাংস বিক্রিই শুধু নয়, হিন্দু, জৈন, শিখ এবং গরুর মাংস না খাওয়া সম্প্রদায়ের বাস যেসব এলাকায়, সেখানেও এই নিষেধাজ্ঞা চালুর প্রস্তাব রয়েছে ওই বিলে।

আসাম গো-সুরক্ষা বিল-২০২১ নামে ওই বিলটি সোমবার (১২ জুলাই) বিধান সভায় পেশ করেছেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা।

ওই বিলটি উল্লেখ রয়েছে, গো-হত্যা-মাংস ভক্ষণ, বেআইনিভাবে গরু পাচার নিয়ন্ত্রণ করার কথা বলা হয়েছে।

এ প্রসঙ্গে আসাম বিধান সভার বিরোধীদলের নেতা দেবব্রত সাইকিয়া জানান, বিলটিতে অনেক সমস্যা রয়েছে। তাই আইনজীবীদের পরামর্শ নিচ্ছেন তারা।

দেবব্রত বলেন, আসামের মন্দিরের ৫ কিলোমিটারের মধ্যে গো-মাংস বিক্রি নিষিদ্ধ করার কথা বলা হয়েছে। কিন্তু ওই ৫ কিলোমিটার কিসের ভিত্তিতে নির্ধারণ করা হবে?

বিলটি নিয়ে প্রশ্ন তুলেছেন এল ইন্ডিয়া ইউনাইটেড ডেমোক্র্যাটিক ফ্রন্টের বিধায়ক আমিনুল ইসলামও।

তিনি বলেন, গরু সুরক্ষায় এই বিল আনা হয়নি। মুসলিমদের আবেগে আঘাত করাই বিলটির লক্ষ্য, যাতে আরও বিভাজন তৈরি হয়। আমরা এই বিলের বিরোধিতা করছি। সংশোধন করতে আর্জি জানাবো।

রাজস্থান এবং মধ্যপ্রদেশের মতো রাজ্যে যেমন নির্দিষ্ট করে গরু হত্যা নিষিদ্ধ রয়েছে, গো-সুরক্ষা আইনে মোষকে বাইরে রাখা হয়েছে, আসাম সরকারের নয়া বিলে সে রকম নির্দিষ্ট করে কিছু বলা নেই। এর আগে আসমে ১৪ বছরের বেশি বয়সী গরু হত্যায় কোনো বাধা ছিলো না।  

এদিকে ইতোমধ্যে বিধান সভায় এ নিয়ে বিরোধিতার ঝড় উঠেছে। বিরোধীদের একাংশ ও সংখ্যালঘু প্রতিনিধিদের দাবি, এই বিল প্রয়োগ করা হলে সাম্প্রদায়িক হানাহানি আরও বাড়বে, বৈধভাবে গো-মাংসের ব্যবসার সঙ্গে যুক্তরা মারাত্মক সমস্যায় পড়বেন। 

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status