ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শুক্রবার ১৫ মে ২০২৬ ১ জ্যৈষ্ঠ ১৪৩৩
রক্ষীর চোখে মরিচগুঁড়া ছিটিয়ে পালালো ৭ বন্দী
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Tuesday, 13 July, 2021, 11:44 AM

রক্ষীর চোখে মরিচগুঁড়া ছিটিয়ে পালালো ৭ বন্দী

রক্ষীর চোখে মরিচগুঁড়া ছিটিয়ে পালালো ৭ বন্দী

পাঁচ রক্ষীকে পিটিয়ে ও চোখে মরিচের গুঁড়া ছিটিয়ে জেল থেকে পালালো সাত হাজতি। ঘটনা ভারতের রাজ্য অরুণাচলের প্রাদেশিক জেলের। রোববার রাজ্যটির পূর্বাঞ্চলীয় সায়াং জেলায় এ ঘটনা ঘটে।

অভিজিৎ গগৈ, তারো হামাম, কালম আপাং, তালুম পানাইং, সুবাশ মন্ডল, রাজা তাইং এবং দানি গামিলিনা নামে বিচারাধীন সাত হাজতি আগে থেকেই পালানোর প্রস্তুতি নিচ্ছিল। সে অনুযায়ী নিজেদের সেলে লবণ আর মরিচের গুঁড়া জড়ো করে লুকিয়ে রেখেছিল।

সূত্র জানায়, রোবাবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে এই ঘটনা ঘটায় জেল পলাতক আসামিরা। রাতের খাবারের জন্য যখন বন্দীদের সেলের দরজা খুলে দেয়া হচ্ছিল তখনই ওই সাতজন মিলে রক্ষীর ওপর হামলা চালায়। সাতজনকেই একই সেলে বন্দী রাখা হয়েছিল।

পুরো পলায়নকাণ্ডে পাঁচ রক্ষী আহত হয়। তাদের মধ্যে এক রক্ষী মাথায় আঘাত পেয়ে গুরুতর আহত হয়েছে। ধারণা করা হচ্ছে, তার মাথায় সেলের ভারী তালা দিয়ে আঘাত করে বন্দীরা। আইজিপি চুখু আপা পিটিআইকে জানান, ওই পুলিশ সদস্যের মোবাইল ফোনটিও ছিনিয়ে নিয়ে গেছে পলাতক আসামিরা।

পলাতকদের ধরতে ইতোমধ্যে অভিযানে নেমেছে পুলিশ। পাসিঘাটের ডিএসপি তাপাং টাটাক জানিয়েছেন, পলাতক আসামিদের ধরতে বেশি সময় লাগবে না। কেন না জেলা ছেড়ে বের হওয়া তাদের জন্য কঠিন হবে। কারণ মহামারির কারণে বিকেল ৩টা থেকে ভোর ৫টা পর্যন্ত কারফিউ জারি রয়েছে।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status