|
গৃহবধূকে হত্যার অভিযোগ স্বামী পলাতক
এল.এন.শাহী, গাইবান্ধা
|
![]() গৃহবধূকে হত্যার অভিযোগ স্বামী পলাতক মামলায় বলা হয়, প্রায় ২৫ বছর আগে সাইফুল ইসলাম প্রামাণিকের সঙ্গে বিয়ে হয় রাশেদার। তাদের একটি মেয়ে সন্তানও রয়েছে। কিছুদিন ধরে সাইফুল পারিবারিক বিষয় নিয়ে রাশেদাকে মানসিক ও শারীরিক নির্যাতন করে আসছিলেন। শনিবার সকাল ১০টার দিকে সাইফুল স্ত্রী রাশেদাকে পারিবারিক বিষয় নিয়ে মারপিট করে। এক পর্যায়ে তার মাথার বাম পাশে আঘাত করলে ঘটনাস্থলেই মৃত্যু হয় তার। হত্যার এ ঘটনাটি আত্মহত্যা হিসেবে চালানোর জন্য সাইফুল মরদেহ গোয়াল ঘরের আঁড়ার সঙ্গে রশি দিয়ে বেঁধে ঝুলিয়ে রাখে। পরে ঘটনা বেগতিক দেখে সাইফুলসহ তার পরিবারের লোকজন বাড়ি ছেড়ে পালিয়ে যায়। ঘটনার সত্যতা নিশ্চিত করে সাদুল্লাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি-তদন্ত) মোস্তাফিজ দেওয়ান জানান, দুপুরে খবর পেয়ে পুলিশ গিয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জেলা হাসপাতাল মর্গে পাঠায়। তবে এটি হত্যা না আত্মহত্যা তা ময়নাতদন্তের প্রতিবেদন পেলে নিশ্চিত হওয়া যাবে। এছাড়া ঘটনাটি তদন্তসহ আসামিদের গ্রেপ্তার অভিযান চলছে বলে জানান পুলিশের এ কর্মকর্তা। |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
