ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বুধবার ১৯ আগস্ট ২০২৬ ৪ ভাদ্র ১৪৩৩
যৌতুক দিতে না পারায় স্ত্রীর ঘরে অন্য লোক পাঠাতো স্বামী!
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Thursday, 1 July, 2021, 4:20 PM
সর্বশেষ আপডেট: Thursday, 1 July, 2021, 4:33 PM

যৌতুক দিতে না পারায় স্ত্রীর ঘরে অন্য লোক পাঠাতো স্বামী!

যৌতুক দিতে না পারায় স্ত্রীর ঘরে অন্য লোক পাঠাতো স্বামী!

এক নারী অভিযোগ করেছেন ভিন্ন ভিন্ন ব্যক্তি তাকে ধর্ষণ করেছে। তিনি জানান, তার স্বামী যৌতুক দাবি করেছিল। কিন্তু সেটা দিতে ব্যর্থ হয় তার পরিবার। এরপর প্রতিদিন নতুন নতুন পুরুষ তার ঘরে পাঠাতেন স্বামী। ভারতের রাজস্থানের আলওয়ারের ঢোলপুরে এমন ঘটনা ঘটেছে। খবর টাইমস অব ইন্ডিয়ার।

২৩ বছর বয়সী ওই নারী জানান, এসব ঘটনার সময় তার স্বামী উপস্থিত ছিলেন। পরে বাসেরি পুলিশ স্টেশনে একটি এজাহার দায়ের করেন ওই নারী। তিনি অভিযোগ করেন যে, এক ব্যক্তি শনিবার তাকে ধর্ষণের পর মারধর করে। পরদিন রোববারও আরেক ব্যক্তি তাকে ধর্ষণের চেষ্টা করে।

ওই নারী পুলিশকে জানান, তার স্বামী এবং অভিযুক্ত দ্বিতীয় ব্যক্তি তাকে নির্যাতন করে। তারা তার গোপনাঙ্গে মরিচ ঢুকিয়ে দেয়। পুলিশ জানায়, ওই নারী তার বাবা-মাকে পুরো ঘটনা জানালে তার ঢোলপুর এসে তাদের মেয়েকে উদ্ধার করে। এ ঘটনার পর পুলিশ গণধর্ষণের একটি মামলা দায়ের করেছে।

ডিএসপি পারবেন্দ্র সিং বলেছেন, পাঁচ মাস আগে ওই নারীর বিয়ে হয়েছিল। বিয়ের পর থেকেই স্বামী ও তার পরিবার যৌতুকের জন্য চাপ দিতে থাকে। পরে তার ঘরে অন্য লোকদের পাঠানো শুরু করে স্বামী। ঢোলপুর পুলিশ জানিয়েছে, ওই নারীর মেডিকেল পরীক্ষা করা হয়েছে। আর মামলা দায়েরের পর ওই নারীর স্বামী এবং তার পরিবার পালিয়েছে বলে জানায় পুলিশ।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status