|
শরীয়তপুরে লকডাউন বাস্তবায়নে কঠোর অবস্থানে জেলা পুলিশ
মেহেদী হাসান সফি, শরীয়তপুর
|
![]() শরীয়তপুরে লকডাউন বাস্তবায়নে কঠোর অবস্থানে জেলা পুলিশ প্রতিদিনের ন্যায় আজও শরীয়তপুরে পুলিশ সুপার এস. এম. আশরাফুজ্জামান নির্দেশে মাঠে আছে জেলা পুলিশের সকল ইউনিট। জেলার সকল গুরুত্বপূর্ণ স্থানে বসানো হয়েছে পুলিশি চেকপোস্ট। প্রয়োজন ব্যতীত বাহিরে অবস্থান করলেই নেওয়া হবে আইনি ব্যবস্থা। শরীয়তপুর শহরে এবং জেলার সকল থানা এলাকার জনসমাগম নিয়ন্ত্রন এবং আইন বহির্ভূত যান চলাচল ঠেকাতে সকাল থেকেই জেলা পুলিশের ট্রাফিক বিভাগ ও সকল থানা পুলিশ আছে সতর্ক অবস্থানে। এসময় সর্বসাধারণকে ঘরমুখী করতে সচেতনতামূলক প্রচারণা, অনুমতি বিহীন যানবাহন আটক সহ নিরাপত্তা জোরদার করা হয়েছে। এ সময় উপস্থিত ছিলেন মোঃ সাইফুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অপরাধ), শরীয়তপুর,তানভীর হায়দার শাওন, অতিরিক্ত পুলিশ সুপার (সদর) শরীয়তপুর, মোঃ আখতার হোসেন, অফিসার ইনচার্জ, পালং মডেল থানা, শরীয়তপুর,মোঃ জামাল হোসেন মীর, পুলিশ পরিদর্শক, যানবাহন শাখা, শরীয়তপুরসহ বিভিন্ন থানার অফিসার ইনচার্জবৃন্দ ও জেলা পুলিশের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ। আসুন আমরা বৈশ্বিক এই করোনা ভাইরাসের সংক্রমণ হতে দেশ ও নিজেকে রক্ষা করতে আরো বেশি সচেতন হই, স্বাস্থ্যবিধি মেনে চলি, বিনা প্রয়োজনে ঘর থেকে বাহির না হই এবং অতি প্রয়োজনে বাহিরে যেতে হলে অবশ্যই মাস্ক ব্যবহার করি। মনে রাখবেন আমরা সচেতন হলেই বাঁচবে দেশ। |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
