|
বেসিস ন্যাশনাল আইসিটি অ্যাওয়ার্ড ২০২০ পেল ড্যাফোডিল কম্পিউটার্স
নতুন সময় প্রতিবেদক
|
![]() বেসিস ন্যাশনাল আইসিটি অ্যাওয়ার্ড ২০২০ পেল ড্যাফোডিল কম্পিউটার্স সমন্বিত শিক্ষা ব্যবস্থাপনা বিষয়ক সফটওয়্যার “স্মার্ট এডু ইআরপি’ উদ্ভাবন করে ড্যাফোডিল কম্পিউটাস এই পুরস্কার অর্জন করে। ড্যাফোডিল কম্পিউটার্স লিমিটেডের সফটওয়্যার বিভাগের বিপনণ প্রধান রিয়জ উদ্দিন আহমেদ বেসিসের আন্তর্জাতিক উপদেষ্টা ও বেসিস ন্যাশনাল আইসিটি এওয়ার্ড-২০২০’ এর প্রধান বিচারক আবদুল্লাহ এইচ কাফির কাছ থেকে এ ২৭ জুন এ পুরস্কার গ্রহ করেন। অনুষ্ঠানে বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী জুনাঈদ আহমেদ পলক। বেসিস প্রেসিডেন্ট সৈয়দ আলমাস কবিরের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বেসিসের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট ফারহানা এ রহমান, ভাইস প্রেসিডেন্ট শোয়াইব আহমেদ মাসুদ, পরিচালক ও বেসিস আইসিটি অ্যাওয়ার্ডের আহ্বায়ক তামজিদ সিদ্দিক স্পন্দন ও সহ-আহ্বায়ক রাশেদ কামাল। বেসিস ন্যাশনাল আইসিটি অ্যাওয়ার্ড প্রদান করার মাধ্যমে বেসিস ডিজিটাল বাংলাদেশ গড়ার লক্ষ্যে ব্যক্তি, ছাত্র, উদ্যোক্তা, এসএমই এবং বাংলাদেশের তথ্যপ্রযুক্তি প্রতিষ্ঠানসমূহের উদ্ভাবনী এবং সম্ভাবনাময় তথ্যপ্রযুক্তি প্রকল্পগুলোকে বাছাই করে এবং উৎসাহ প্রদান করার লক্ষ্যে পুরস্কার প্রদান করে। এ বছর ৩৬ টি ক্যাটাগরিতে ৫৯ টি অ্যাওয়ার্ড প্রদান করা হয়েছে। |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
আলফাডাঙ্গায় ২৮ জুন ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন: সফল করতে প্রস্তুতি সভা সম্পন্ন
স্মার্টফোন বিস্ফোরণে আতঙ্ক, টঙ্গীতে ভিভো ফোনে অল্পের জন্য রক্ষা পেল পরিবার
সেনাবাহিনীর উদ্যোগে পরিচ্ছন্নতা কার্যক্রম ও বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত
সাতক্ষীরায় রাফাতের মৃত্যুর ঘটনার সঠিক তদন্ত পূর্বক দোষীদের আইনের আওতায় আনার দাবিতে মানববন্ধন
