ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শুক্রবার ২৬ জুন ২০২৬ ১২ আষাঢ় ১৪৩৩
ঢাকায় বিনা কারণে বের হওয়ায় আটক দেড়শতাধিক
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Thursday, 1 July, 2021, 2:02 PM

ঢাকায় বিনা কারণে বের হওয়ায় আটক দেড়শতাধিক

ঢাকায় বিনা কারণে বের হওয়ায় আটক দেড়শতাধিক

সরকার ঘোষিত সর্বাত্মক লকডাউনে জরুরি প্রয়োজন ছাড়া রাস্তায় বের হওয়ায় ঢাকার বিভিন্ন এলাকা থেকে দেড় শতাধিক মানুষকে আটক করেছে পুলিশ। রাজধানীর রমনা, মোহাম্মদপুর, শাহবাগ, হাতিরঝিল ও শেরেবাংলা নগর থানাসহ বেশ কয়েকটি এলাকা থেকে আজ বৃহস্পতিবার তাদের আটক করা হয়।

পুলিশের তেজগাঁও বিভাগের মোহাম্মদপুর জোনের অতিরিক্ত উপকমিশনার মৃত্যুঞ্জয় দে সজল জানান, তেজগাঁও থানায় ৩০ জন, তেজগাঁও শিল্পাঞ্চল থানায় ৮ জন, মোহাম্মদপুর থানায় ২৬ জন, আদাবর থানায় ১৮ জন, শেরেবাংলা নগর থানায় ৪৩ জন ও হাতিরঝিল থানায় ৪২ জনকে আটক করা হয়। অকারণে বাসা থেকে বের হওয়ায় তাদের আটক করা হয়েছে।

এদিকে, রমনা বিভাগের পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার হারুন অর রশীদ জানান, ‘অপ্রয়োজনে ঘোরাফেরা করায়’ আজ সকালে রমনা থানার সুগন্ধা মোড় থেকে দুইজন এবং শাহবাগ মোড় থেকে দুইজনকে আটক করা হয়েছে। তিনি বলেন, তাদের বিরুদ্ধে সরকারি আদেশ অমান্য করায় দণ্ডবিধি অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

সারা দেশে সাত দিনের সর্বাত্মক লকডাউনের প্রথমদিনে বিধিনিষেধ মেনে চলা হচ্ছে কিনা তা যাচাই করতে পুলিশের মতো র‌্যাবও বিভিন্ন মোড়ে তল্লাশি চৌকি বসিয়েছে। মাঠে রয়েছে ভ্রাম্যমাণ আদালত।

প্রসঙ্গত, জরুরি প্রয়োজন ছাড়া রাস্তায় বের হওয়ায় নিষেধাজ্ঞা দিয়ে বুধবার প্রজ্ঞাপন জারি করেছে মন্ত্রিপরিষদ বিভাগ। সেই নির্দেশনা বাস্তবায়নে মাঠে রয়েছে আইনশৃঙ্খলা বাহিনী।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status