ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শুক্রবার ২৬ জুন ২০২৬ ১২ আষাঢ় ১৪৩৩
টাঙ্গাইলে একদিনে ১৬ জনের মৃত্যু
নতুন সময় প্রতিনিধি
প্রকাশ: Thursday, 1 July, 2021, 2:00 PM

টাঙ্গাইলে একদিনে ১৬ জনের মৃত্যু

টাঙ্গাইলে একদিনে ১৬ জনের মৃত্যু

টাঙ্গাইলে গত ২৪ ঘণ্টায় জেনারেল হাসপাতালে সাত করোনা রোগীর মৃত্যু হয়েছে এবং করোনার উপসর্গ নিয়ে মারা গেছেন আরো নয় জন।

বৃহস্পতিবার (১ জুলাই) হাসপাতাল কর্তৃপক্ষ এ তথ্য জানিয়েছে। গত ২৪ ঘণ্টায় জেলায় ৬২৮টি নমুনা পরীক্ষা করে ২৫৭ জনের করোনা শনাক্ত হয়েছে। পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ৪০ দশমিক ৯২ শতাংশ।

টাঙ্গাইল জেনারেল হাসপাতালের সহকারী পরিচালক ডা. সাদিকুর রহমান বলেন, ‘করোনা রোগীদের মধ্যে চারজন আইসিইউতে এবং বাকিরা করোনা ডেডিকেটেড ইউনিটে ও আইসোলেশন সেন্টারে মারা গেছেন। হাসপাতালে করোনা রোগী ও সন্দেহভাজন করোনা রোগীদের চাপ বেড়ে যাওয়ায় ইতোমধ্যে হাসপাতালের দুটি জেনারেল (গাইনি ও মেডিসিন) ওয়ার্ড করোনা রোগীদের জন্য ছেড়ে দেওয়া হয়েছে।’

হাসপাতালে প্রয়োজনীয় ডাক্তার, নার্স ও অন্যান্য জনবল সংকটের কারণে চিকিৎসা দিতে হিমসিম তারা খাচ্ছেন উল্লেখ করে তিনি বলেন, ‘এ পরিস্থিতিতেও হাসপাতালের চিকিৎসক ও সেবাকর্মীরা সাধ্য মতো চেষ্টা চালিয়ে যাচ্ছেন।’

টাঙ্গাইলের সিভিল সার্জন ডা. আবুল ফজল মোহাম্মদ শাহাবুদ্দীন বলেন, ‘জেলায় করোনা পরিস্থিতি উদ্বেগজনক আকার ধারণ করেছে। হাসপাতালে রোগীর সংখ্যা যেভাবে বাড়ছে তাতে পুরো হাসপাতালই করোনা রোগীদের জন্য ডেডিকেটেড করার প্রয়োজন হতে পারে। তবে পরিস্থিতি আরও খারাপ হলে এই সীমিত সামর্থ্যে আর কুলাবে না এবং তখন রোগীদের ঢাকায় পাঠিয়ে দিতে হবে।’

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status