ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
রোববার ১০ মে ২০২৬ ২৭ বৈশাখ ১৪৩৩
বিচ্ছেদ হওয়ার পরই প্রাক্তনের নতুন প্রেমিকার অন্তরঙ্গ ছবি নেটে প্রকাশ!
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Sunday, 27 June, 2021, 4:57 PM

বিচ্ছেদ হওয়ার পরই প্রাক্তনের নতুন প্রেমিকার অন্তরঙ্গ ছবি নেটে প্রকাশ!

বিচ্ছেদ হওয়ার পরই প্রাক্তনের নতুন প্রেমিকার অন্তরঙ্গ ছবি নেটে প্রকাশ!

সম্পর্কে বিচ্ছেদ হয়েছে। প্রেমিক এখন নতুন সম্পর্কে জড়িয়েছে। বিষয়টি মেনে নিতে না পেরে প্রাক্তনের নতুন প্রেমিকার ঘনিষ্ঠ ছবি নেট মাধ্যমে ছড়িয়ে দেয়ায় এক তরুণীকে (২২) গ্রেপ্তার করেছে পুলিশের সাইবার ক্রাইম বিভাগ। ঘটনাটি ঘটেছে ভারতের গুজরাটের আমদাবাদে।

পুলিশ জানিয়েছে, ক’দিন আগে এক তরুণী অভিযোগ করেন- কেউ তার নামে ইনস্টাগ্রামে ভুয়া অ্যাকাউন্ট খুলেছে। আর সেই অ্যাকাউন্ট থেকে বিভিন্ন আপত্তিকর ছবি প্রকাশ করছে। এমনকি তার প্রেমিককে বন্ধুত্বের অনুরোধও পাঠানো হয়েছে। এরপরই বিষয়টি জানতে পারেন তিনি।

পুলিশের সাইবার ক্রাইম বিভাগের আধিকারিকরা ঘটনার তদন্তে নেমে ওই অ্যাকাউন্ট ব্যবহারকারীর বিষয়ে জানতে পারেন। এরপরই যুবক প্রেমিকের প্রাক্তনকে গ্রেপ্তার করা হয়। পুলিশ জানায়, যুবকের প্রাক্তন প্রেমিকা তার নতুন প্রেমিকার নাম ব্যবহার করে ভুয়া অ্যাকাউন্ট খুলেছিলেন।

গ্রেপ্তার তরুণী জানিয়েছেন, তার কাছে তার প্রাক্তন প্রেমিকের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টের পাসওয়ার্ড ছিল। সেই সুযোগ কাজে লাগিয়ে প্রাক্তন ও তার নতুন প্রেমিকার আলাপচারিতা এবং অন্তরঙ্গ মুহূর্তের ছবি সংগ্রহ করেন। আর সেসব ছবি দিয়ে ভুয়া অ্যাকাউন্ট করে এসব কাজ করেন। তার বিরুদ্ধে একাধিক ধারায় অভিযোগ হয়েছে। এছাড়া তার মোবাইলও জব্দ করেছে পুলিশ।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status