ঢাকা মেডিকেল কলেজ ও হাসপাতালের (ঢামেক) ডাক্তার ও কর্মচারী ৩০৮ জনের নমুনা নিয়ে ৫ মাস গবেষণা শেষে প্রতিবেদন প্রকাশ করা হয়েছে।
রোববার (২৭ জুন) ঢাকা মেডিকেল কলেজের মাইক্রোবায়োলজি বিভাগ গবেষণার এই ফল প্রকাশ করেছে।
জান গেছে, অ্যাস্ট্রাজেনেকার ২ ডোজ টিকায় ৯৩ শতাংশ এন্টিবডি পাওয়া গেছে। প্রথম ভ্যাকসিন দেয়ার চার সপ্তাহ পর ৪১ শতাংশ ও দ্বিতীয় ভ্যাকসিন দেয়ার দুই সপ্তাহ পর ৯৩ শতাংশ এন্টিবডি পাওয়া গেছে।
করোনার টিকা দেয়ার পর অ্যান্টিবডির কার্যকারিতা দেখার জন্য করা হয় গবেষণাটি। এ গবেষণার দায়িত্বে ছিলেন ঢাকা মেডিকেল কলেজের মাইক্রোবায়োলজি বিভাগের প্রধান অধ্যাপক ডা. এস এম সামসুজ্জামান। আর এই গবেষণায় আর্থিক সহযোগিতা করেছেন স্বাস্থ্য অধিদপ্তর।