ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
সোমবার ১১ মে ২০২৬ ২৮ বৈশাখ ১৪৩৩
স্রোতে ভেসে গেল শিশু, ৫ কিলোমিটার দূরে জালে মিলল মরদেহ
নতুন সময় প্রতিনিধি
প্রকাশ: Friday, 28 May, 2021, 6:52 PM

স্রোতে ভেসে গেল শিশু, ৫ কিলোমিটার দূরে জালে মিলল মরদেহ

স্রোতে ভেসে গেল শিশু, ৫ কিলোমিটার দূরে জালে মিলল মরদেহ

খাবার শেষে বাড়ির সামনে স্লুইজ গেটে খেলতে গিয়ে বানের জলে ভেসে যায় দুই বছরের শিশু আরিফা। নিখোঁজের সাত ঘণ্টা পর ঘটনাস্থল থেকে পাঁচ কিলোমিটার দূরে খোঁচা জালে তার মরদেহ পান জসিম উদ্দিন নামে এক জেলে। আজ শুক্রবার দিকে বরগুনার পাথরঘাটা উপজেলার কাঠালতলী ইউনিয়নের দক্ষিণ কাঠালতলী ৩ নম্বর ওয়ার্ডে এ ঘটনা ঘটে।

শিশু আরিফা ওই ওয়ার্ডের আরিফ হাওলাদারের মেয়ে। শুক্রবার সকাল ১০টার দিকে ওয়ার্ডের খালের কিনারা থেকে বানের জলে পরে ভেসে যায় আরিফা।

আরিফার দাদা মোজাম্মেল হাওলাদার জানান, সকালে আরিফাকে খাবার খাওয়ান তার মা। এরপরই বাড়ি সংলগ্ন খালের কিনারে খেলতে যায়। খালে বানের পানি প্রবাহিত হচ্ছিল। এ সময় পা পিছলে পানিতে পড়ে গেলে নিখোঁজ হয় আরিফা। ঘূর্ণিঝড় ইয়াসের প্রভাবে ও জোয়ারের পানিতে তীব্র স্রোত থাকায় আরিফাকে খুঁজে পাওয়া যায়নি তখন।

স্থানীয়রা জানায়, ঘটনার পরপরই পাথরঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল বাশার ঘটনাস্থল পরিদর্শন করেন। খবর পেয়ে পাথরঘাটা স্টেশন ফায়ার সার্ভিসের উদ্ধারকর্মীরা আসেন। ডুবুরি দল নিয়ে তল্লাশি শুরু করার পর বিকেল পাঁচটার দিকে আরিফার মরদেহ পাওয়ায় সংবাদ পাওয়া যায়।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status