ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
সোমবার ১১ মে ২০২৬ ২৮ বৈশাখ ১৪৩৩
কিশোরগঞ্জে বিদ্যুৎস্পৃষ্টে একই পরিবারের ৩ জনের মৃত্যু
নতুন সময় প্রতিনিধি
প্রকাশ: Friday, 28 May, 2021, 6:39 PM

কিশোরগঞ্জে বিদ্যুৎস্পৃষ্টে একই পরিবারের ৩ জনের মৃত্যু

কিশোরগঞ্জে বিদ্যুৎস্পৃষ্টে একই পরিবারের ৩ জনের মৃত্যু

কিশোরগঞ্জে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে বাবা ও ছেলেসহ একই পরিবারের তিনজনের মৃত্যু হয়েছে। আজ শুক্রবার বেলা ৩টার দিকে কিশোরগঞ্জ সদর উপজেলার কর্শাকড়িয়াল ইউনিয়নের জালিয়াপাড়া গ্রামে এ মর্মান্তিক ঘটনা ঘটে।

নিহতরা হলেন, এলাকার কৃষক হারুন অর রশিদ (৪৫), তার ছেলে বাবলু (১৮) ও হারুনের ভাতিজা বোরহান উদ্দিনের  ছেলে মো. শাদ (১০)। তারা সবাই জালিয়াপাড়া গ্রামের বাসিন্দা।

কর্শাকড়িয়াল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. বদর উদ্দিন জানান, কর্শাকড়িয়াল ইউনিয়নের জালিয়াপাড়ায় পল্লী বিদ্যুতের খুঁটি থেকে একটি বাঁশের খুটি দিয়ে একটি বাড়িতে বিদ্যুৎ সংযোগ নেওয়া হয়েছে। ওই বাঁশের খুটিতে শাদ নিজের বাইসাইকেল রেখেছিল। দুপুর আড়াইটার দিকে শাদ বাইসাইকেল আনতে গেলে সে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আটকে যায়। পরে বাবলু ও হারুন অর রশিদ শাদকে বাঁচাতে গেলে তিনজনেই গুরুতর আহত হয়। পরে স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় তিনজনকে উদ্ধার করে শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তিনজনকেই মৃত ঘোষণা করেন।

কিশোরগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবুবকর সিদ্দিক বিদ্যুৎস্পৃষ্ট হয়ে তিনজনের নিহত হওয়ার ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, কিভাবে তারা বিদ্যুতায়িত হলো বিষয়টি অনুসন্ধান করা হচ্ছে। নিহতদের লাশ ময়নাতদন্তের জন্য কিশোরগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

এ বিষয়ে কিশোরগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতির জেনারেল ম্যানেজার মোহাম্মদ আবুল কালাম আজাদের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, যেখানে দুর্ঘটনা ঘটেছে, সেই বাড়িতে অন্য একটি মিটার থেকে অবৈধ বিদ্যুতের লাইন নেওয়া হয়েছিল। আর যে তার দিয়ে লাইনটি নেওয়া হয়, তা ছিল খুবই নিম্নমানের। নিম্নমানের তার সঙ্গে ছিল জিআই তার। তারও ছিলো লিক। এ কারণেই মার্মান্তিক দুর্ঘটনাটি ঘটেছে। পল্লী বিদ্যুৎ সমিতির পক্ষ থেকে বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status