ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
সোমবার ১১ মে ২০২৬ ২৭ বৈশাখ ১৪৩৩
পুলিশের সামনেই খুন হলেন তরমুজ বিক্রেতা!
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Friday, 28 May, 2021, 3:55 PM

পুলিশের সামনেই খুন হলেন তরমুজ বিক্রেতা!

পুলিশের সামনেই খুন হলেন তরমুজ বিক্রেতা!

ফুটপাতে বসার জায়গা নিয়ে দ্বন্দ্বের জেরে আখের রস বিক্রেতার শ্যালো মেশিনের হ্যান্ডেলের আঘাতে সেলিম (৫০) নামের এক তরমুজ বিক্রেতা নিহত হয়েছেন। শুক্রবার (২৮ মে) দুপুর ১২টার দিকে রাজধানীর বঙ্গমার্কেটের সামনের ফুটপাতে এই ঘটনা ঘটে।

এদিকে ঘটনার পরপরই আখের রস বিক্রেতা ঘাতক সুলতানকে (২৫) আটক করেছে পুলিশ। আর সেলিমের মৃতদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।

বাবুপুরা পুলিশ ফাঁড়ির সহকারী উপ পরিদশর্ক (এএসআই) মো. জয়নাল আবেদিন জানান, ঘটার সময় অদূরে থাকা পুলিশ সদস্যরা সুলতানকে আটক করে ফাঁড়িতে নিয়ে যায়। আর সেলিমকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে বেলা সাড়ে ১২টায় মৃত ঘোষণা করেন। ঘটনাটি শাহবাগ থানা পুলিশকে জানানো হয়েছে।

তিনি জানান, ফুটপাতে বসার জায়গা নিয়ে তাদের দুইজনের মধ্যে ঝগড়া হয় বলে জানতে পারি। এই ঝগড়ার এক পর্যায়ে সুলতান আখের রস মাড়ানোর শ্যালো মেশিনের হ্যান্ডেল দিয়ে সেলিমের মাথায় আঘাত করলে এই ঘটনা ঘটে।

মো. রাজু নামে এক প্রত্যক্ষদর্শী জানান, আজ বঙ্গমার্কেটের সামনে সেলিম প্রথমে ফুটপাতে তরমুজের দোকান বসায়। এর কিছুক্ষণ পর সুলতান তার দোকান ঘেঁষেই শরবতের দোকান বসায়। তখন সেলিম সুলতানকে তার দোকানটি একটু সরিয়ে বসাতে বললে দুইজনের মধ্যে কথা কাটাকাটি হয়। পরে সেলিমই প্রথম সুলতানকে একটি ঘুষি মারে। পরে উপস্থিত দুই পুলিশ সদস্য তাদের দুইজনকে ছাড়িয়ে নেয়। একপর্যায়ে সুলতান পুলিশের হাত থেকে ছুটে এসে আখের রস মাড়ানোর শ্যালো মেশিনের হ্যান্ডেল দিয়ে সেলিমের মাথায় সজোরে আঘাত করে। এতে মাটিতে লুটিয়ে পড়ে সেলিম।

সেলিমের স্ত্রী শাহিনুর বেগম জানান, তাদের বাড়ি নোয়াখালী মাইজদি উপজেলায়। তারা বঙ্গমার্কেট সংলগ্ন রেডিও কলোনীতে থাকে। তাদের সংসারে এক ছেলে ও এক মেয়ে রয়েছে। সুলতানও একই কলোনীতে থাকে। দীর্ঘ ৩০ বছরেরও বেশি সময় ধরে সেলিম ফুটপাতে বিভিন্ন ব্যবসা করে। কিছুদিন ধরে তিনি তরমুজ বিক্রি করছিলেন।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status