ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
রোববার ১০ মে ২০২৬ ২৭ বৈশাখ ১৪৩৩
খালেদা জিয়ার হঠাৎ জ্বর : মির্জা ফখরুল
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Friday, 28 May, 2021, 3:33 PM

খালেদা জিয়ার হঠাৎ জ্বর : মির্জা ফখরুল

খালেদা জিয়ার হঠাৎ জ্বর : মির্জা ফখরুল

রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া হঠাৎ করেই জ্বরে আক্রান্ত হয়েছেন বলে জানিয়েছেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আজ শুক্রবার দুপুরে এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, চেয়ারপারসনের এই নতুন উপসর্গ কেনো দেখা দিলো, তা নিয়ে দুপুরে পর্যালোচনা বৈঠকে বসবে হাসপাতালের মেডিকেল বোর্ড।

মির্জা ফখরুল বলেন, ‘তিনি এখন মোটামুটিভাবে ভালো, প্যারামিটারগুলো ভালো। কিন্তু গতকাল রাত থেকে উনার জ্বর দেখা দিয়েছে, যেটা চিকিৎসকরা ইনভেস্টিগেট করছেন, চিকিৎসা দিচ্ছেন। ‘হঠাৎ করে এই জ্বর এসেছে। পরীক্ষা-নিরীক্ষা করে আজকে উনার মেডিকেল বোর্ড বসবে। তারপর জানা যাবে। গতকাল রাত থেকে জ্বরের চিকিৎসা শুরু হয়েছে।’

এর আগে গত ১৪ এপ্রিল গুলশানের বাসা ‘ফিরোজা‘য় করোনাভাইরাসে আক্রান্ত হন খালেদা জিয়া। এরপর ২৭ এপ্রিল তিনি হাসপাতালে ভর্তি হন। ছয়দিন পরে শ্বাসকষ্ট অনুভব করলে তাকে কোরোনারি কেয়ার ইউনিটে স্থানান্তর করা হয়। সেদিন থেকেই হাসপাতালের হৃদরোগ বিশেষজ্ঞ শাহাবুদ্দিন তালুকদারের নেতৃত্বে ১০ সদস্যের মেডিকেল বোর্ডের তত্ত্বাবধানে বিএনপি চেয়ারপারসনের চিকিৎসা চলছে।

গত ৯ মে খালেদা জিয়ার করোনাভাইরাসের নমুনা পরীক্ষায় নেগেটিভ ফল আসে। তবে আরও কিছু শারীরিক জটিলতা থাকায় হাসপাতালেই তার চিকিৎসা চলছে।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status