ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শুক্রবার ৮ মে ২০২৬ ২৫ বৈশাখ ১৪৩৩
পুলিশের রগ কেটে দিলো ছিনতাইকারী
নতুন সময় প্রতিনিধি
প্রকাশ: Wednesday, 26 May, 2021, 11:11 AM

পুলিশের রগ কেটে দিলো ছিনতাইকারী

পুলিশের রগ কেটে দিলো ছিনতাইকারী

ব্রাহ্মণবাড়িয়া জেলা শহরের উত্তর মৌড়াইল রেলওয়ে স্টেশন এলাকায় ছিনতাইকারীর ছুরিকাঘাতে এক কনস্টেবলের আঙ্গুলের রগ কেটে গেছে। এ সময় তাকে উদ্ধার করে ২৫০ শয্যা বিশিষ্ট ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে চিকিৎসার জন্য পাঠানো হয়েছে।

মঙ্গলবার (২৫ মে) দিবাগত রাত ১টার দিকে এ ঘটনা ঘটে। আহত জলিল উদ্দিন (৩৫) ১ নম্বর শহর পুলিশ ফাঁড়িতে কনস্টেবল পদে কর্মরত আছেন।

আরও পড়ুন৬ ফুট উচ্চতায় জলোচ্ছ্বাস, উপকূলীয় এলাকা পানির নিচে

স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার (২৫ মে) রাত ১টার এক ছিনতাইকারীকে রেলস্টেশনের প্ল্যাটফর্মে রেলওয়ে পুলিশ ধাওয়া করে। এ সময় ছিনতাইকারী স্টেশন এলাকা থেকে বের হয়ে পালানোর চেষ্টা করে। পুনিয়াউট রেলগেট এলাকায় ১ নম্বর পুলিশ ফাঁড়ির সদস্যরা নাইট ডিউটি করছিলেন। তারা ওই ছিনতাইকারীকে আটকের চেষ্টা করেন।

এ সময় এক পুলিশ সদস্যকে ছুরিকাহত করে পাশে পুকুরে ঝাঁপ দিয়ে পালিয়ে যায় ওই ছিনতাইকারী। এর পরে আহতাবস্থায় ওই পুলিশ সদস্যকে উদ্ধার করে হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয়।

২৫০ শয্যাবিশিষ্ট ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক আব্দুল্লাহ আল মামুন বলেন, পুলিশ সদস্যের হাতের বৃদ্ধা আঙ্গুলের একটি রগ কেটে গেছে। এটি অপারেশন করতে হবে।

এ বিষয়ে ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এমরানুল ইসলাম বলেন, আহত জলিল উদ্দিনকে হাসপাতালে চিকিৎসার জন্য পাঠানো হয়েছে। বুধবার (২৬ মে) তাকে চিকিৎসকরা আবারও দেখে প্রয়োজনীয় চিকিৎসা দেবেন।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status