ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
রোববার ১০ মে ২০২৬ ২৭ বৈশাখ ১৪৩৩
৩৩৩-এ ফোন করে ইউএনও ‘অ্যাকটিভ’ কিনা যাচাই করলেন তরুণ!
নতুন সময় প্রতিনিধি
প্রকাশ: Tuesday, 25 May, 2021, 3:14 PM

৩৩৩-এ ফোন করে ইউএনও ‘অ্যাকটিভ’ কিনা যাচাই করলেন তরুণ!

৩৩৩-এ ফোন করে ইউএনও ‘অ্যাকটিভ’ কিনা যাচাই করলেন তরুণ!

খাদ্য সহায়তার জাতীয় জরুরি ফোন ৩৩৩-এ কল করে চট্টগ্রামের হাটহাজারি উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রুহুল আমিন ‘অ্যাকটিভ’ কিনা যাচাই করেছেন এক তরুণ।

সোমবার বিকাল সাড়ে ৫টার দিকে চট্টগ্রামের হাটহাজারী উপজেলার উত্তর মাদার্শা ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের পশ্চিম বাড়িয়াঘোনার এলাকায় এ ঘটনা ঘটে।

এ বিষয়ে ইউএনও রুহুল আমিন জানান, উত্তর মাদার্শার ৯ নম্বর ওয়ার্ডের পশ্চিম বাড়িয়াঘোনার মো. জাফরের ছেলে  শাহাদাত হোসেন সাকিব (১৯) ত্রাণ পরিসেবার ৩৩৩ নম্বরে ফোন দেন। এরপর ঠিকানা অনুযায়ী সাকিবের বাড়িতে পৌঁছাই আমরা। সীমানা প্রাচীর ঘেরা তিনতলা বাড়ির একতলার মালিক তারা। বাকি দুতলা দুই চাচার। বাবা বেসরকারি একটি প্রতিষ্ঠানে চাকরি করেন। সাকিবরা দুই ভাই, এরমধ্যে তিনি বড় বলে জানান ইউএনও।

এমন কাজ করার কারণ জানতে চাইলে সাকিব ইউএনওকে জানান, তাদের ত্রাণের দরকার নেই। তারাই উল্টো ত্রাণ দেন মানুষকে।

তাহলে ফোন কেন দিয়েছেন জানতে চাইলে সাকিব বলেন, ইউএনওকে টেস্ট করে দেখলাম।  আসলে এই সেবা কেমন সেটা দেখার জন্য। এটা আসল নাকি নকল? একসঙ্গে হাটহাজারীর ইউএনও কতোটা সচল সেটাও বোঝা হয়ে গেল।

সরকারি সেবা নিয়ে এ রকম টেস্ট কল দেওয়া ঠিক কিনা জানতে চাইলে সাকিব বলেন, ভুল হয়েছে আমি অনুতপ্ত।

কোনো শাস্তির আওতায় আনা হবে কিনা জানতে চাইলে ইউএনও রুহুল আমিন এ যুগান্তরকে বলেন, আমরা সাকিবকে বুঝিয়েছি; যাতে ভবিষ্যতে এ ধরনের কাজ তিনি না করেন।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status