ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
সোমবার ১ জুন ২০২৬ ১৮ জ্যৈষ্ঠ ১৪৩৩
বাবুনগরীর ব্যক্তিগত সহকারী গ্রেপ্তার
নতুন সময় প্রতিনিধি
প্রকাশ: Saturday, 22 May, 2021, 2:12 PM
সর্বশেষ আপডেট: Saturday, 22 May, 2021, 2:18 PM

বাবুনগরীর ব্যক্তিগত সহকারী গ্রেপ্তার

বাবুনগরীর ব্যক্তিগত সহকারী গ্রেপ্তার

হেফাজতের সাবেক আমির জুনায়েদ বাবুনগরীর ব্যক্তিগত সহকারী এনামুল হাসান ফারুকীকে গ্রেপ্তার করেছে পুলিশ।

শুক্রবার রাতে হাটহাজারীর ফতেয়াবাদ থেকে তাকে গ্রেপ্তার করে র‍্যাব।

র‍্যাব ৭ চট্টগ্রামের অধিনায়ক লে. কর্নেল মশিউর রহমান শনিবার সকালে গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, হাটহাজারীতে সহিংসতার ঘটনায় বাবুনগরীর প্রেসসচিব ইনামুল হাসান ফারুকীকে গ্রেপ্তার করা হয়েছে। তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

জানা গেছে, গ্রেপ্তার ইনামুল হাসান ফারুকী হাটহাজারী উপজেলা হেফাজতের প্রচার সম্পাদক ছিলেন। তিনি বাবুনগরীর পক্ষ হয়ে হেফাজতের যাবতীয় বিবৃতি ও প্রেস বিজ্ঞপ্তি পাঠাতেন।

হেফাজতের সাবেক আমির আল্লামা শাহ আহমদ শফীকে হত্যার অভিযোগে করা মামলার আসামি ফারুকী। তার বিরুদ্ধে হাটহাজারী থানা ভবন, ভূমি অফিস ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনায় করা আরেকটি মামলা রয়েছে।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status