ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বুধবার ২৪ জুন ২০২৬ ১০ আষাঢ় ১৪৩৩
করোনাকালে জোর করে সহবাসের ঘটনা বাড়ছে কলকাতায়
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Tuesday, 18 May, 2021, 6:35 PM

করোনাকালে জোর করে সহবাসের ঘটনা বাড়ছে কলকাতায়

করোনাকালে জোর করে সহবাসের ঘটনা বাড়ছে কলকাতায়

চেঞ্জ ইন দ্য বিহেভেরিয়াল প্যাটার্ন ডিউরিং কোভিড-এ স্টাডি শীর্ষক রিপোর্টে উঠে এসেছে চাঞ্চল্যকর কিছু তথ্য। কোভিড কালে জোর করে সহবাস করার প্রবণতা বেড়েছে। স্বামী-স্ত্রী সম্পর্কে অনিচ্ছুক স্ত্রীর সঙ্গে সঙ্গম করার প্রবণতার বৃদ্ধিতে উদ্বিগ্ন সমাজকর্মী ও মনোবিদরা। 


ভারতীয় আইন অনুযায়ী স্ত্রীর ইচ্ছার বিরুদ্ধে উপগত হওয়া ধর্ষণের সমতুল্য অপরাধ। কিন্ত শতকরা নিরানব্বই শতাংশ ক্ষেত্রে অভিযোগ লিপিবদ্ধ হচ্ছেনা বলে আইন এ ক্ষেত্রে অসহায়। রিপোর্টে বলা হয়েছে, কোভিড-কালে পুরুষদের মধ্যে পর্ণ দেখার প্রবণতা বাড়ছে। এর ফলে স্ত্রীর সঙ্গে সহবাসে নারীর ইচ্ছা অনিচ্ছার আর কোনও মূল্য থাকছেনা। 


বিশিষ্ট সমাজকর্মী ডঃ মিরাতুন নাহার এর জন্যে কোভিড কাল কে দায়ী করতে নারাজ। তাঁর  মতে, পুরুষ শাসিত সমাজে দীর্ঘদিন ধরেই এই ঘটনা ঘটে আসছে। মনোবিদ রত্নাবলী রায়ও তা স্বীকার করে বলছেন, কোভিড-কালে প্রবণতা বেড়েছে। বিনোদনের অন্য সব মাধ্যম বন্ধ থাকায় মানুষ যৌন আনন্দে মত্ত হতে চাইছে। বিপরীতে সঙ্গিনী ইচ্ছুক না অনিচ্ছুক তা বিচার না করেই। 


অন্যদিকে কোভিড কালে মানসিক নির্যাতন বেড়েছে। মানুষ বেশিরভাগ সময়ই ওয়ার্ক ফ্রম হোম করায় বাড়িতে সময় কাটাচ্ছে বেশি। একে অন্যের দোষ ত্রুটি সম্পর্কে অনেক বেশি ওয়াকিবহাল হয়ে যাচ্ছে। ফলে, মানসিক পীড়ন, নির্যাতনের সংখ্যাও বাড়ছে। ইমোশন এর  জায়গায় খিল পড়ে যাওয়ার ফলে আবেগ বিষয়টি আর কাজ করছেনা। তাই, মানুষ আগের থেকে অনেক নির্মম হয়ে গেছে।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status