ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
মঙ্গলবার ২৩ জুন ২০২৬ ৯ আষাঢ় ১৪৩৩
লাজ ফার্মাকে ৫ লাখ টাকা জরিমানা
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Tuesday, 18 May, 2021, 4:54 PM

লাজ ফার্মাকে ৫ লাখ টাকা জরিমানা

লাজ ফার্মাকে ৫ লাখ টাকা জরিমানা

অনুমোদনহীন খাদ্য ও কসমেটিক্স পণ্য মজুদ ও বিক্রির অভিযোগে লাজ ফার্মাকে ৫ লাখ টাকা জরিমানা করেছেন বিএসটিআইয়ের ভ্রাম্যমাণ আদালত।

মঙ্গলবার (১৮ মে) গোপন সংবাদের ভিত্তিতে বিএসটিআইয়ের দলটি দুপুরে অভিযান চালায় রাজধানীর কলাবাগানে লাজফার্মায়। এ সময় তারা বেশ কিছু বিদেশি খাদ্যপণ্য ও প্রসাধনী সামগ্রী জব্দ করে। পণ্যগুলোর কোনোটিতে নকল লোগো ছিল, আবার কিছু পণ্যে বিএসটিআই-এর লোগো ছিল না। দীর্ঘদিন ধরেই তারা এগুলো বিক্রি করে আসছে বলে জানায় বিএসটিআই।

বিএসটিআইয়ের উপ পরিচালক রিয়াজুল ইসলাম বলেন, কসমেটিক পণ্য, চকলেট, মধু ছাড়াও অসংখ্য খাদ্যদ্রব্য এখানে আছে যেগুলোর বিএসটিআইয়ের অনুমোদন নেই। অথচ বিএসটিআইয়ের লোগো ব্যবহার করা হয়েছে। তাই লাজ ফার্মার ৫ জনকে এক লাখ করে মোট ৫ লাখ টাকা জরিমানা করা হয়েছে।

তিনি আরও বলেন, অবৈধ পণ্যগুলো জব্দ করা হয়েছে। সেগুলো বিক্রয় বিতরণ নিষিদ্ধ করা হচ্ছে। পক্ষান্তরে তারা যদি এগুলো মান সম্পন্ন প্রমাণ দিতে পারে তাহলে তারা এগুলো বিক্রি করতে পারবে। তা না হলে এগুলোর বিক্রিয় বিতরণও নিষিদ্ধ করা হবে।   
  

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status