ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
মঙ্গলবার ২৩ জুন ২০২৬ ৯ আষাঢ় ১৪৩৩
যমুনায় গোসল করতে নেমে ৩ কলেজছাত্রীর মৃত্যু
নতুন সময় প্রতিনিধি
প্রকাশ: Tuesday, 18 May, 2021, 4:26 PM
সর্বশেষ আপডেট: Tuesday, 18 May, 2021, 4:30 PM

যমুনায় গোসল করতে নেমে ৩ কলেজছাত্রীর মৃত্যু

যমুনায় গোসল করতে নেমে ৩ কলেজছাত্রীর মৃত্যু

গাইবান্ধার সাঘাটায় যমুনা নদীতে ডুবে সহোদর দুই বোন সহ তিন কলেজছাত্রীর মৃত্যু হয়েছে।

মঙ্গলবার (১৮ মে) বিকেলে এ ঘটনা ঘটে বলে জানিয়েছে সাঘাটার ফায়ার সার্ভিস।

সাঘাটার ফায়ার সার্ভিস কর্মী জানান, বিকেলে সাঘাটা থানার সামনে চকপাড়া গ্রামে যমুনা নদী থেকে তাদের মরদেহ উদ্ধার করা হয়েছে।

নিহতরা হলেন- বিথি, রিতু, ও ফাতেমা। বিথি ও রিতু আপন দুই বোন এবং তাদের মামাতো বোন ফাতেমা রংপুরের বাবুপাড়া থেকে সাঘাটার কচুয়ায় আত্মীয়ের বাড়ি বেড়াতে আসে। তারা তিনজনই কলেজছাত্রী। তারা শখ করে যমুনা নদীতে গোসল করতে নেমে নিখোঁজ হয়েছেন।

ধারণা করা হচ্ছে, সাঁতার না জানায় নদীর গভীর থেকে তারা সাঁতরে উঠতে পারেনি। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status