ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
সোমবার ২২ জুন ২০২৬ ৮ আষাঢ় ১৪৩৩
ছাত্রীকে রাস্তা থেকে তুলে নিয়ে ধ'র্ষণ করল শিপন
নতুন সময় প্রতিনিধি
প্রকাশ: Tuesday, 18 May, 2021, 2:01 PM

ছাত্রীকে রাস্তা থেকে তুলে নিয়ে ধ'র্ষণ করল শিপন

ছাত্রীকে রাস্তা থেকে তুলে নিয়ে ধ'র্ষণ করল শিপন

রাজবাড়ীতে এক স্কুলছাত্রীকে (১৫) অপহরণের পর এক মাস ধরে আটকে রেখে ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে।

মঙ্গলবার (১৮ মে) এ ঘটনায় ওই স্কুলছাত্রীর বাবা বাদী হয়ে ৩ জনের বিরুদ্ধে রাজবাড়ী সদর থানায় একটি মামলা করেছেন। এর আগে রোববার (১৫ মে) রাতে পুলিশ ভুক্তভোগী ছাত্রীকে উদ্ধার ও আসামিদের গ্রেপ্তার করেন।

গ্রেপ্তারকৃতরা হলেন, সদর উপজেলার রামকান্তপুর ইউনিয়নের বড়মুরারীপুর গ্রামের শুকুর আলী ওরফে সুকচানের ছেলে অপহরণকারী শিপন (২২) ও শিপনের মা জোসনা (৪২)। তবে মামলার অপর আসামি শিপনের ছোটভাই বাবু পলাতক রয়েছে।

রাজবাড়ী সদর থানার ওসি স্বপন কুমার মজুমদার এ তথ্য নিশ্চিত করে জানান, সোমবার (১৭ মে) ওই ছাত্রীর ডাক্তারি পরীক্ষা করানো হয়েছে।

ভুক্তভোগী স্কুলছাত্রীর বাবা বলেন, আমার মেয়েকে স্কুলে যাওয়া-আসার পথে শিপন উত্ত্যক্ত করত। পরে শিপনের উত্ত্যক্তের ঘটনাটি মেয়ে আমাদের জানালে সে রেগে গিয়ে ক্ষতি করার জন্য উঠে পড়ে লাগে।

গত ১০ এপ্রিল তার মেয়ে রেজিস্ট্রেশনের জন্য স্কুলে যায়। সেদিন সন্ধ্যা পর্যন্ত মেয়ে বাড়ি ফিরে না আসায় তাকে অনেক খোঁজাখুঁজি করা হয়। এ সময় মেয়েকে না পেয়ে ২ মে রাজবাড়ী সদর থানায় একটি সাধারণ ডায়েরি করি। পরর্বতী সময়ে তারা জানতে পারেন ১০ এপ্রিল সকাল ১০টার দিকে তার মেয়ে রাজবাড়ীর কাজীবাঁধা মোড়ে পৌঁছলে শিপনের নেতৃত্বে আসামিরা তাকে একটি মাইক্রোবাসে জোর করে তুলে নিয়ে যায়। পরে একটি নির্জন স্থানে আটকে রেখে ধর্ষণ করে।

এ বিষয়ে সদর থানার ওসি স্বপন কুমার মজুমদার বলেন, অভিযুক্ত শিপন একটি দুষ্টু প্রকৃতির ছেলে। থানায় তার বিরুদ্ধে একটি মারামারি মামলা রয়েছে। মামলার পর শিপনের বাড়িতে অভিযান পরিচালনা করে তাকে ও তার মাকে গ্রেপ্তার করা হয়েছে।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status