ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
সোমবার ২২ জুন ২০২৬ ৭ আষাঢ় ১৪৩৩
ডিবি উত্তরের দায়িত্ব পেলেন হারুন-অর-রশীদ
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Tuesday, 18 May, 2021, 12:36 PM

ডিবি উত্তরের দায়িত্ব পেলেন হারুন-অর-রশীদ

ডিবি উত্তরের দায়িত্ব পেলেন হারুন-অর-রশীদ

ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গোয়েন্দা বিভাগ উত্তরের দায়িত্ব দেওয়া হয়েছে সদ্য পদোন্নতি পাওয়া তেজগাঁও বিভাগের সাবেক উপ-পুলিশ কমিশনার (ডিসি) মোহাম্মদ হারুন-অর-রশীদকে। তাকে ডিবি উত্তরের যুগ্ম-কমিশনার হিসেবে পদায়ন করা হয়েছে।

সোমবার (১৭ মে) ঢাকা মেট্রোপলিটন পুলিশ কমিশনার মোহা. শফিকুল ইসলাম স্বাক্ষরিত এক অফিস আদেশে এ পদায়ন করা হয়।

ডিএমপি সূত্রে জানা যায়, যুগ্ম-পুলিশ কমিশনার হারুন-অর-রশীদ গোয়েন্দা বিভাগ (উত্তর- তেজগাঁও, গুলশান, মিরপুর ও উত্তরা) এবং সাইবার অ্যান্ড স্পেশাল ক্রাইম বিভাগের দায়িত্বে থাকবেন।

গত ২ মে ঢাকা তেজগাঁও বিভাগের ডিসি হিসেবে দায়িত্বরত মোহাম্মদ হারুন-অর-রশীদকে অতিরিক্ত উপ-পুলিশ মহাপরিদর্শক (অতিরিক্ত ডিআইজি) পদে পদোন্নতি দেওয়া হয়।

এর আগে তিনি তেজগাঁও বিভাগের অতিরিক্ত উপ-কমিশনার (এডিসি) হিসেবে কাজ করেছেন। তিনি ডিএমপির লালবাগ বিভাগের ডিসি থাকাকালীন বাংলাদেশ পুলিশ পদক (বিপিএম) পদক পান।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status