ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
সোমবার ২২ জুন ২০২৬ ৮ আষাঢ় ১৪৩৩
এক রাতে ছয় দোকানে ডাকাতি
নতুন সময় প্রতিনিধি
প্রকাশ: Monday, 17 May, 2021, 9:30 PM

এক রাতে ছয় দোকানে ডাকাতি

এক রাতে ছয় দোকানে ডাকাতি

গাজীপুর মহানগরের ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের টঙ্গী স্টেশন রোড এলাকায় ছয় দোকানে দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটেছে। গতকাল রোববার  একই রাতে ডাকাতিগুলো ঘটে।

এসময় ডাকাতদের হামলায় দুই নিরাপত্তা প্রহরী আহত হয়েছেন। আহতরা হলেন-নয়ন (৩২) ও জাফর (৫৫)। গুরুতর আহত নয়নকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা পঙ্গু হাসপাতালে পাঠানো হয়েছে।

স্থানীয়রা জানায়, রাত আড়াইটার দিকে ১০-১২ জনের একদল সংঘবদ্ধ ডাকাত একটি পিকআপ ভ্যানে এসে ওই এলাকার হাজী বারেক মার্কেটের সামনে দাঁড়ায়। এ সময় নিরাপত্তা প্রহরী নয়ন তাদের সঙ্গে সঙ্গে কথা বলতে গেলে তাকে লোহার রড দিয়ে বেধড়ক পিঠিয়ে গুরুতর আহত করে। পরে পর্যায়ক্রমে ছয়টি দোকানের তালা ভেঙে দোকানের ভেতরে প্রবেশ করে দোকানে থাকা লকার ভেঙে টাকা লুটে নিয়ে যায়। এসময় পাশের ফিউচার স্টিলের ভেতরে থাকা অপর নিরাপত্তা প্রহরী জাফর বাধা দিতে গেলে তাকেও বেধড়ক পিটিয়ে আহত করে।

উত্তরা টায়ার অ্যান্ড ব্যাটারি সপের মালিক মো. আলমগীর হোসেন বলেন, ‘সকালে লোক মারফত জানতে পারি দোকনে ডাকাতি হয়েছে। এসে দেখি আমার দোকেনের সব ব্যাটারি ও নতুন টায়ার নিয়ে গেছে। অন্যান্য টুকিটাকি মালামাল এলোমেলো ভাবে পরে আছে। করোনাকালীন এমনিতে ব্যবসায় মন্দাভাব চলছে তার ওপর এরকম ঘটনায় আমি পথে বসে গেলাম।’

ফিউচার স্টিলের মালিক মো. হুমায়ুন কবির জানান, দোকানের তালা কেটে ডাকাতরা ভেতরে প্রবেশ করে নিরাপত্তা কাজে দায়িত্বরত প্রহরীকে মারধর করে দোকানের ভোল্ট ভেঙে দুই লাখ টাকা নিয়ে যায়।

এ বিষয়ে যোগাযোগ করা হলে টঙ্গী পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. জাবেদ মাসুদ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, ঘটনার পরপর পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাসহ আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি। পুলিশের একাধিক টিম বিষয়টি নিয়ে কাজ করছে। এই ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন। ’

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status