ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
সোমবার ২২ জুন ২০২৬ ৮ আষাঢ় ১৪৩৩
ধর্ম বোন বানিয়ে প্রবাসীর স্ত্রীকে নিয়ে উধাও
নতুন সময় প্রতিনিধি
প্রকাশ: Monday, 17 May, 2021, 9:09 PM

ধর্ম বোন বানিয়ে প্রবাসীর স্ত্রীকে নিয়ে উধাও

ধর্ম বোন বানিয়ে প্রবাসীর স্ত্রীকে নিয়ে উধাও

বগুড়ার ধুনটে ধর্ম বোন বোন হিসেবে সম্পর্ক স্থাপন করে জমশের মন্ডল নামের এক প্রবাসীর স্ত্রীকে নিয়ে উধাও হয়েছে হামিদুল ইসলাম (৫০) নামের এক প্রতিবেশী। হামিদুল ধুনট উপজেলার গোসাইবাড়ী ইউনিয়নের পার নাটাবাড়ি গ্রামের মোগল মণ্ডলের ছেলে।

এ ঘটনায় সৌদি প্রবাসী জমশের এর মা জনতা বেগম বাদী হয়ে ধুনট থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করে।

স্থানীয় ও অভিযোগ সুত্রে জানা যায়, গত প্রায় ১১বছর পূর্বে ধুনট উপজেলার গোসাইবাড়ী ইউনিয়নের পার নাটাবাড়ী গ্রামের বুধা মন্ডলের ছেলে সৌদি প্রবাসী জমশের মন্ডল (৩২) শেরপুর উপজেলার হঠাৎ পাড়া গ্রামের মৃতঃ ওমরের মেয়ে তাসলিমা খাতুন (৩০) কে বিয়ে করেন।

বিয়ের পর তাদের দাম্পত্য জীবনে দুটি কন্যা সন্তানের জন্ম হয়। এরূপ অবস্থা চলাকালে প্রতিবেশী মোগল মণ্ডলের ছেলে হামিদুল মন্ডল (৫০) জমশের মন্ডলের স্ত্রীকে ধর্ম বোন হিসেবে সম্পর্ক স্থাপন করে। অতপর দুই কন্যা সন্তানের ভবিষ্যতের কথা চিন্তা করে জমশের মন্ডলকে সৌদি আরব যেয়ে চাকরি করার পরামর্শ দেয় হামিদুল ইসলাম।

সংসারে আর্থিক স্বচ্ছলতা আনতে স্ত্রী সন্তানদের কথা চিন্তা করে হামিদুলের পরামর্শে ও স্ত্রী তাসলিমা খাতুনের সহযোগিতায় কর্মের তাগিদে গত ২ বছর আগে সৌদি আরব যায় জমশের মন্ডল।

দেশে না থাকায় জমশেরের স্ত্রী তাসলিমাকে বিভিন্ন প্রলোভন দেখিয়ে তার সাথে অবৈধ প্রেমের সম্পর্ক গড়েন হামিদুল ইসলাম। সম্পর্কের জের ধরেই গত ২ মে ২০২১ ভোরে হামিদুলের পরামর্শে জমশের সৌদি থেকে পাঠানো ৫ লাখ টাকা, দেড় ভরি স্বর্ণ, নিয়ে দুটি কন্যাসন্তান রেখে কোন এক সময় তাসলিমা খাতুন প্রেমিক হামিদুলের সাথে স্বামীর বাড়ি থেকে উধাও হয়।

সকাল বেলা তাসলিমার শাশুড়ি জনতা বেগম বাড়ির উঠান ঝাড়ু দেয়ার জন্য পুত্রবধূ তাসলিমাকে ডাকলে কোন সাড়া না পাওয়ায় ঘরের মধ্যে প্রবেশ করে দেখেন তালিমা নেই। পরে তাসলিমা দুই কন্যা সন্তান তার দাদির ঘরে ঘুমে থেকে উঠে এসে কান্নাকাটি শুরু করে।

তখন জনতা বেগম তার ছেলের বাক্সের তালা খোলা দেখতে পায়। তিনি বাক্সে টাকা ও স্বর্ণের অলংকার দেখতে না পেয়ে সন্দেহ করেন।

এ ঘটনা জানাজানি হওয়ার পর বুঝতে পারে প্রতিবেশী হামিদুলের হাত ধরে ঘর থেকে উধাও হয়েছে তাসলিমা। পরে স্থানীয় লোকজনের পরামর্শে জনতা বেগম বাদী হয়ে ধুনট থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন।

এ বিষয়ে ধুনট থানার অফিসার ইনচার্জ কৃপা সিন্ধু বালা জানান, সৌদি প্রবাসী জমশের মন্ডলের মা জনতা বেগম বাদী হয়ে ধুনট থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছে। অভিযোগ তদন্ত করে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status