ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
মঙ্গলবার ২৩ জুন ২০২৬ ৯ আষাঢ় ১৪৩৩
মাথাপিছু আয় বেড়ে ২২২৭ ডলারে উন্নীত
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Monday, 17 May, 2021, 6:33 PM

মাথাপিছু আয় বেড়ে ২২২৭ ডলারে উন্নীত

মাথাপিছু আয় বেড়ে ২২২৭ ডলারে উন্নীত

চলতি অর্থবছরের (২০২০-২১) হিসাব অনুযায়ী মাথাপিছু আয় গত অর্থবছরের চেয়ে ১৬৩ ডলার বেড়েছে। এ বছর মাথাপিছু আয় হয়েছে ২ হাজার ২২৭ ডলার, যা গত অর্থবছর (২০১৯-২০) ছিলো ২ হাজার ৬৪ ডলার।

প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে সোমবার (১৭ মে) মন্ত্রিসভার বৈঠকে এ তথ্য উপস্থাপন করেন পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান। বৈঠক শেষে সচিবালয়ে ব্রিফিংয়ে মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম এ তথ্য জানান।

মন্ত্রিপরিষদ সচিব বলেন, ব্রিফিংয়ে একটা জিনিস পরিকল্পনামমন্ত্রী জানিয়েছেন, সেটা আমাদের ডেভেলপমেন্টের সঙ্গে জড়িত। ২০২০-২১ অর্থবছরে আমাদের মাথাপিছু আয় ২ হাজার ২২৭ ডলারে উন্নীত হয়েছে। আগের যে পরিসংখ্যান ছিলো সেখানে মাথাপিছু আয় ছিলো ২ হাজার ৬৪ ডলার। মাথাপিছু আয় ৯ শতাংশ বেড়েছে।

তিনি জানান, জিডিপি (দেশের মোট দেশজ উৎপাদন) ছিলো ২৭ লাখ ৯৬ হাজার ৩৭৮ কোটি। তা এখন হয়েছে ৩০ লাথ ৮৭ হাজার ৩০০ কোটি হয়েছে। জিডিপিও বেড়েছে।

মাথাপিছু আয় ২ হাজার ২২৭ ডলারকে টাকায় রূপান্তর করলে হয় এক লাখ ৮৮ হাজার ৮৭৩ টাকা (প্রতি ডলার ৮৪ দশমিক ৮১ টাকা ধরে)। এটা আমাদের অর্জন।

তিনি বলেন, যদিও স্ট্যাটিসটিকস এখনো ফাইনাল হয়নি। অর্থবিভাগ থেকে প্রাথমিকভাবে একটা হিসাব দেওয়া হয়েছে।

মন্ত্রিপরিষদ সচিব বলেন, এক্সিডেন্টালি আজকে প্রধানমন্ত্রীর স্বদেশ প্রত্যাবর্তনের ৪০ বছর ছিলো। সেজন্য কেবিনেট থেকে তার কার্যক্রমের জন্য তাকে ধন্যবাদ জানানো হয়েছে।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status