পশ্চিমবঙ্গে পঞ্চমদফা ভোটের আগে সীমান্তে আটক ৪ বাংলাদেশি যুবক
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Tuesday, 13 April, 2021, 12:24 PM
পশ্চিমবঙ্গে পঞ্চমদফা ভোটের আগে সীমান্তে আটক ৪ বাংলাদেশি যুবক
পঞ্চমদফা ভোটের আগে ৪ বাংলাদেশি যুবককে গ্রেপ্তার করল বিএসএফের ১৪১ নম্বর ব্যাটালিয়ান। ধৃতদের নাম শাম শেখ, মোহাম্মদ হারুন, মোহাম্মেদ শাহাদাত ও মোহাম্মদ আকুন। এদের বাড়ি খুলনা, বাগেরহাট এবং মোড়লগঞ্জে।
ভদ্রাহাট সীমান্তে এই ৪ যুবককে আটক করে বিএসএফ। অনুমান পশ্চিমবঙ্গে ভোটের জন্যেই এরা আসছিলো সীমান্ত পার হয়ে। উল্লেখ্য ভোটের আগে অমিত শাহ বলেছিলেন, বাংলাদেশ থেকে অনুপ্রবেশের ব্যাপারে সতর্ক থাকতে হবে।
বিএসএফ জানিয়েছে। ধৃত ৪ যুবক উদ্দেশ্য না জানালেও তারা যে বিনা পাসপোর্ট ভিসায় ভারতে ঢুকছিল তা স্বীকার করেছে। পশ্চিমবঙ্গে পঞ্চম দফার ভোট শনিবার।।