ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
মঙ্গলবার ১৯ মে ২০২৬ ৪ জ্যৈষ্ঠ ১৪৩৩
রিয়া কি পারবেন ঘুরে দাঁড়াতে
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Tuesday, 13 April, 2021, 12:18 PM

রিয়া কি পারবেন ঘুরে দাঁড়াতে

রিয়া কি পারবেন ঘুরে দাঁড়াতে

বলিউড তারকা সুশান্ত সিং রাজপুতের সর্বশেষ প্রেমিকা ছিলেন রিয়া চক্রবর্তী। লকডাউনে একসঙ্গেই থাকছিলেন। গত বছরের ৮ জুন সুশান্তের বাড়ি থেকে বেরিয়ে যান তিনি। ১৪ জুন পান প্রেমিকের মৃত্যুর খবর। এর পর বদলে গেল সব। তছনছ হয়ে গেল ব্যক্তিজীবন আর ক্যারিয়ার। সেখান থেকে ঘুরে দাঁড়ানোর চেষ্টা করছেন তিনি। ভরসা খুঁজছেন বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের কাব্যগ্রন্থ ‘সঞ্চয়িতা’য়।

সম্প্রতি ইনস্টাগ্রামে একটা ছবি পোস্ট করেছেন বলিউডের বাঙালি অভিনেত্রী রিয়া। সেখানে একটা কবিতার দুটি চরণ ইংরেজিতে অনুবাদ করে ক্যাপশনে লিখেছেন, “কান্নার শব্দ ভেদ করে প্রশ্নটা এল, ‘কোথায়?’। তারপর সমস্ত চোখের জল বাষ্প হয়ে উড়ে গেল এক আশ্বাসে, ‘এই তো আমি, এখানে।” হ্যাশট্যাগ দিয়ে লিখেছেন, ‘ভরসা রাখুন।’

২৮ দিন জেলে চাটাই পেতে ঘুমিয়েও মনোবল হারাননি রিয়া। জেলখানার দিনগুলোয় অন্যদের নিয়ে নিয়মিত যোগব্যায়াম করেছেন। কিন্তু ‘চেহরে’ ছবির পোস্টার, টিজার আর ট্রেলারে রাখা হয়নি রিয়াকে। এমনকি প্রচারণা থেকেও বাদ রাখা হয়েছে তাকে। সুশান্তভক্তদের রোষ যেন থামছেই না।

নিজের অভিনীত ‘ড্রিম প্রজেক্ট’ থেকে বাদ রাখায় রিয়ার মন ভেঙে গেছে। তাই ঘরে বসে রবীন্দ্রনাথের কবিতা পড়ছেন এই অভিনেত্রী। ‘চেহরে’ সিনেমাসংশ্লিষ্টদের পক্ষ থেকেও খবর ছড়ানো হয়, এটি থেকে রিয়াকে সরানো হয়েছে। তার জায়গায় অন্য আরেকজন অভিনয় করেছেন।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status