ই-পেপার সোমবার ● ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শুক্রবার ● ২৩ অক্টোবর ২০২৬ ● ৭ কার্তিক ১৪৩৩
মিয়ানমারে বিক্ষোভকারীদের গেরিলা হামলায় ৩ সেনা নিহত
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Sunday, 11 April, 2021, 5:03 PM

মিয়ানমারে বিক্ষোভকারীদের গেরিলা হামলায় ৩ সেনা নিহত

মিয়ানমারে বিক্ষোভকারীদের গেরিলা হামলায় ৩ সেনা নিহত

বন্দুকের ভয়কে পাত্তা না দিয়ে মিয়ানমারে গণতন্ত্রকামীদের আন্দোলন আরও বেগবান হচ্ছে। যদিও বিক্ষোভকারীদের উপর গুলি ও ধরপাকড় অব্যাহত রেখেছে সেনাসরকার। এরই মধ্যে দেশটির প্রশাসনিক অঞ্চল সাগাইংয়ের তামু এলাকায় গেরিলা হামলা চালিয়ে অন্তত তিন সেনা সদস্যকে হত্যা করেছে সামরিক অভ্যুত্থান বিরোধীরা।

জানা গেছে, কালায় অঞ্চলে মোতায়েন করা সেনারা বিক্ষোভকারীদের বিরুদ্ধে অভিযান চালাতে তামুতে আসার খবর পেয়ে যায় স্থানীয়রা। শনিবার দুপুর ১টার দিকে বিক্ষোভকারীরা সেনাদের বিরুদ্ধে অবস্থান নিয়ে রাখে। এশিয়ান হাইওয়েতে সেনা বহর ওঠার পর সংঘর্ষ শুরু হয়ে যায়। সংঘর্ষে তিন সেনা নিহত হয়েছে। গোলাগুলি চলার সময় স্থানীয় এক বাসিন্দা সড়কে চলে আসলে সেনারা তার মাথা লক্ষ্য করে গুলি ছোড়ে। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
এদিকে, চলতি বছরের ১ ফেব্রুয়ারি সেনা অভ্যুত্থানের পর থেকে এ পর্যন্ত ৬০০ থেকেও বেশি মানুষ নিহত হয়েছেন। সর্বশেষ মিয়ানমারের বাগো শহরে বিক্ষোভকারীদের ওপর নিরাপত্তা বাহিনীর চালানো ক্র্যাকডাউনে ৮০ জনেরও বেশি মানুষ মারা গেছেন বলে আন্দোলনকারীরা জানিয়েছেন।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status