ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শনিবার ২ মে ২০২৬ ১৯ বৈশাখ ১৪৩৩
ভোটে জিতলেই হেলিকপ্টার, চাঁদে ভ্রমণের প্রতিশ্রুতি!
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Friday, 26 March, 2021, 9:09 PM

ভোটে জিতলেই হেলিকপ্টার, চাঁদে ভ্রমণের প্রতিশ্রুতি!

ভোটে জিতলেই হেলিকপ্টার, চাঁদে ভ্রমণের প্রতিশ্রুতি!

নির্বাচনের রীতি অনুযায়ী প্রচারণার সময় প্রার্থীকে একটি ইশতেহার প্রদান করতে হয়। এর মধ্য দিয়ে মনোনীত প্রার্থী ভোটারদের কাছে বিভিন্ন প্রতিশ্রুতি দেন যে, তারা ক্ষমতায় গেলে কী কী করবেন। এক্ষেত্রে অধিকাংশ প্রার্থী এমন কিছু প্রতিশ্রুতি দেন, যা তারা কখনোই পূরণ করেন না। অবশ্য নানা কারণে অনেক সময় এগুলো পূরণ করাও সম্ভব হয়ে উঠে না। মূলত ভোটারদের আকর্ষণ করার জন্যই তারা এগুলো বলেন।

এবার ভারতের তামিলনাড়ু রাজ্যের আসন্ন এসেম্বলি নির্বাচনে মাদুরাই-দক্ষিণ কেন্দ্রের এক প্রার্থী এমন কিছু প্রতিশ্রুতি দিয়েছেন, যা শুনলে আপনিও চমকে উঠবেন। তার এসব প্রতিশ্রুতিকে আকাশ-কুসুম কল্পনা বললেও কম হয়ে যাবে।

থুলম সর্বানন নামের ওই প্রার্থী তার কেন্দ্রের ভোটারদের প্রতিশ্রুতি দিয়েছেন যে, তিনি নির্বাচনে জয়লাভ করলে গৃহবধুদের জন্য বাড়িতে বাড়িতে কর্মচারী হিসেবে রোবট পৌঁছে দেবেন। ভোটদাতাদের বিনামূল্যে চন্দ্রযানে তোলা হবে। প্রত্যেককে ১ কোটি টাকা করে দেওয়া হবে, কারো মেয়ের বিয়ে হলে সেখানে যাবতীয় স্বর্ণ-গহনা কিনে দেওয়া, প্রতি পরিবারকে ‘মিনি হেলিকপ্টার’ উপহার এবং এ তালিকায় আরো আছে নৌকা, গাড়ি, আইফোন, সুইমিংপুলসহ তিনতলা বাড়ি।

এ ছাড়া নিজ কেন্দ্রের মানুষদের জন্য একটি বরফ ঢাকা কৃত্রিম পাহাড় বানানোরও প্রতিশ্রুতি দিয়েছেন তিনি। বলেছেন, একটি মহাকাশ গবেষণা কেন্দ্র এবং রকেট উৎক্ষেপণ কেন্দ্রও প্রতিষ্ঠিত করবেন।

আপনি হয়তো ভাবছেন থুলম সর্বানন একজন বিত্তশালী ব্যক্তি। যদি ভেবে থাকেন তাহলে আপনার ধারণা ভুল। কারণ, এই লোক একজন ক্ষুদ্র ব্যবসায়ী। এখনো অবিবাহীত এবং ঘরে বৃদ্ধ বাবা-মা আছেন। এমনকি ২০ হাজার টাকা ধার করে মনোনয়নপত্র কিনেছেন।

এমন আকাশছোঁয়া প্রতিশ্রুতি দেওয়ার কারণ হিসেবে গণমাধ্যমকে তিনি বলেন, প্রতিশ্রুতি পূরণ করার জন্য নয়, বরং জনসচেতনতা বাড়ানোর উদ্দেশেই তার এ পদক্ষেপ।

থুলম সর্বানন বলেন, বিগত ৫০ বছর ধরে প্রার্থীরা নির্বাচনের সময় আসলে নানা ধরনের অবিশ্বাস্য প্রতিশ্রুতি ঘোষণা করেন। কিন্তু বাস্তবে সেগুলোর অধিকাংশই তারা পূরণ করেন না। তাই মানুষকে বোঝানোর জন্যই এমন ইশতেহার।

তামিলনাড়ুর রাজনীতিতে অবশ্য গালভরা নির্বাচনী প্রতিশ্রুতি দেওয়া (এবং ক্ষেত্রবিশেষে তা পূরণের) পরম্পরা রয়েছে। অতীতে প্রয়াত নেত্রী জয়ললিতা মুখ্যমন্ত্রী হয়ে বাড়ি বাড়ি রঙিন টিভি পৌঁছে দিয়েছিলেন। প্রতিদ্বন্দ্বী ডিএমকে শিবির দিয়েছে ল্যাপটপ। এবারও শাসকদল এডিএমকে বিনামূল্যে ওয়াশিং মেশিন, বছরে ছ’টি রান্নার গ্যাসের সিলিন্ডার এবং গৃহবধূদের মাসে দেড় হাজার টাকা ভাতার প্রতিশ্রুতি দিয়েছে।

সূত্র: আনন্দবাজার।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status